অবশেষে ডিভোর্সটা হয়েই গেল : নচিকেতা

বিনোদন ডেস্ক

বিনোদন

জীবনমুখী ও বাস্তবধর্মী গানের জনপ্রিয় কণ্ঠশিল্পী নচিকেতা চক্রবর্তী দুই বাংলার মানুষরে কাছে বেশ জনপ্রিয়। ‌‘ছেলে আমার মস্ত মানুষ

2023-01-17T10:49:12+00:00
2023-01-17T10:49:12+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
অবশেষে ডিভোর্সটা হয়েই গেল : নচিকেতা
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০২৩, ১০:৪৯ এএম   (ভিজিট : ২৩৫)
X

জীবনমুখী ও বাস্তবধর্মী গানের জনপ্রিয় কণ্ঠশিল্পী নচিকেতা চক্রবর্তী দুই বাংলার মানুষরে কাছে বেশ জনপ্রিয়। ‌‘ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার’ গানটি দিয়ে জায়গা করে নিয়েছেন কোটি কোটি ভক্তের মনে। এবার জনপ্রিয় এই শিল্পী রহস্যময় এক স্ট্যাটাস দিয়েছেন। যেখানে ডিভোর্সের কথা বলা হয়েছে।

সোমবার (১৬ জানুয়ারি) বাংলাদেশ সময় রাত ৯টা ৫ মিনিটে নিজের ভেরিফাইড অফিসিয়াল ফেসবুক পেজে নচিকেতা লেখেন, যাঃ! অবশেষে ডিভোর্সটা হয়েই গেল।

তবে কার ডিভোর্স হয়েছে তা উল্লেখ করেননি তিনি। কারো কারো ধারণা নতুন কোনো গান আসছে তার। যার শিরোনাম হতে পারে,  ‘যাঃ! অবশেষে ডিভোর্সটা হয়েই গেল।’

নচিকেতার এক ভক্ত কমেন্টে লেখেন, কার তোমার ??

একজন অবশ্য রহস্য উন্মোচনের চেষ্টাই করলেন। বললেন, নতুন গান নিশ্চয়ই।

আরও একজন কমেন্ট করেন, রহস্যের গন্ধ ছড়াচ্ছে।

৫৭ বছর বয়সী জনপ্রিয় এই শিল্পীর বাড়ি কলকাতায়। সেখানেই তার জন্ম। তবে নচিকেতার পৈতৃক বাড়ি বাংলাদেশের বরিশাল বিভাগের ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার চেচরীরামপুর গ্রামে। 

বাবু/পিকু





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy