হবিগঞ্জে আগুনে পুড়ে ১ জনের মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

হবিগঞ্জের আজমিরীগঞ্জে আগুনে পুড়ে জাবেদ মিয়া (৩০) নামে মানসিক প্রতিবন্ধী এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোররাতে উপজেলার কাকাইলছেও

2023-01-17T18:58:45+00:00
2023-01-17T18:58:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হবিগঞ্জে আগুনে পুড়ে ১ জনের মৃত্যু
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০২৩, ৬:৫৮ পিএম   (ভিজিট : ১৪৩)
X

হবিগঞ্জের আজমিরীগঞ্জে আগুনে পুড়ে জাবেদ মিয়া (৩০) নামে মানসিক প্রতিবন্ধী এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোররাতে উপজেলার কাকাইলছেও ইউনিয়নের ঘরদাইর বড় হাটী গ্রামে এই দুর্ঘটনা ঘটে। মৃত জাবেদ মিয়া ঘরদাইর গ্রামের আব্দুল কুদ্দুছ মিয়ার পুত্র।

জানা যায়, মানসিক প্রতিবন্ধী জাবেদ মিয়া তার বসতঘরে একাই বসবাস করতেন। ভোররাতে জাবেদ মিয়ার বসত ঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে স্থানীয়দের সহযোগীতায় ফায়ার সার্ভিস সাথে আগুণ নিয়ন্ত্রনে আনে। কিন্তু ততক্ষণে জাবেদ মিয়া পুড়ে অঙ্গার হয়ে যায়। পুড়ে যায় তার বসতঘর। 

কাকাইলছেও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম বাবুল জানান, জাবেদ মিয়া মানসিক প্রতিবন্ধী ছিলেন। একাই সে তার বসতঘরে থাকতেন। ভোররাতে আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। কিন্তু ততক্ষণে আগুনে বসতঘর ও জাবেদ মিয়া পুড়ে ছাই হয়ে যায়।

বানিয়াচং ফায়ার সার্ভিসের টিম লিডার নবকুমার সিংহ জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। সিগারেটের আগুন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে আমাদের ধারণা। 

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy