সাগর পাড়ি দিতে আরও মরিয়া হয়েছে রোহিঙ্গারা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ঝুঁকিপূর্ণ সাগরপথে মিয়ানমার ও বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের নৌযাত্রার হার প্রতি বছর ব্যাপকভাবে বাড়ছে। ২০১৪ সাল থেকে ২০২২ সাল—

2023-01-18T00:00:49+00:00
2023-01-18T00:00:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাগর পাড়ি দিতে আরও মরিয়া হয়েছে রোহিঙ্গারা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম   (ভিজিট : ১৯৯)
X

ঝুঁকিপূর্ণ সাগরপথে মিয়ানমার ও বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের নৌযাত্রার হার প্রতি বছর ব্যাপকভাবে বাড়ছে।  ২০১৪ সাল থেকে ২০২২ সাল— আট বছরে বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী শিবির ও মিয়ানমারের উপকূল থেকে সাগরপথে রোহিঙ্গাদের নৌযাত্রার হার বেড়েছে ৫ গুণ।


জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর মঙ্গলবার এক বিবৃতিতে নিশ্চিত করেছে এ তথ্য।


মূলত ইন্দোনেশিয়া, মালয়েশিয়াসহ দক্ষিণপূর্ব এশিয়ার বিভিন্ন দেশে আশ্রয় নিতেই মিয়ানমার ও বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা সাগরপথে পাড়ি জমাচ্ছেন। ইউএনএইচসিআরের বিবৃতিতে বলা হয়েছে, ব্যাপক ঝুঁকিপূর্ণ এ যাত্রায় শুধু ২০২২ সালেই আন্দামান সাগর ও বঙ্গোপসাগরে নৌকা ডুবে নিখোঁজ হয়েছেন অন্তত ৩৪৮ জন রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশু। এছাড়া ওই বছর যাত্রাপথে খাদ্য-পানীয়র অভাব ও শারীরিক অসুস্থতার কারণে মৃত্যু হয়েছে আরও ১৮০ জনের।


বাবু/এসআর 







Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy