যৌতুকবিহীন ১৫ বিয়ে ইজতেমার দ্বিতীয় পর্বে

গাজীপুর প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে ১৫ জনের যৌতুকবিহীন বিয়ে দেওয়া হয়েছে। ইজতেমার দ্বিতীয় দিন শনিবার

2023-01-21T19:38:09+00:00
2023-01-21T19:38:09+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
যৌতুকবিহীন ১৫ বিয়ে ইজতেমার দ্বিতীয় পর্বে
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ জানুয়ারি, ২০২৩, ৭:৩৮ পিএম   (ভিজিট : ২২৩)
X

গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে ১৫ জনের যৌতুকবিহীন বিয়ে দেওয়া হয়েছে। ইজতেমার দ্বিতীয় দিন শনিবার (২১ জানুয়ারি) বাদ আসর মূল মঞ্চের পাশে তাদের বিয়ে সম্পন্ন হয়।  বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মো. সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি জানান, ইজতেমায় তাবলিগের শীর্ষ মুরব্বি দিল্লির মাওলানা সাদ কান্ধলভীর ছোট ছেলে মাওলানা ইলিয়াস বাদ আসর বয়ান শুরু করেন। বয়ান শেষে মাওলানা ইলিয়াস বিয়ে পড়ানোর কথা ছিল। বয়ান শেষ করে বিয়ের খুৎবা শুরুর আগ মুহূর্তে মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ কান্ধলভী উপস্থিত হলে ছোট ভাই মাওলানা ইলিয়াস তাকে বিয়ে পড়ানোর অনুরোধ জানান। ছোট ভাই মাওলানা ইলিয়াসের অনুরোধে বড় ভাই মাওলানা ইউসুফ কান্ধলভী বিয়ে পড়ান।


হজরত ফাতেমা (রা.) ও হজরত আলী (রা.) বিয়ের দেনমোহর অনুসারে বিনা যৌতুকে মোহরে ফাতেমি প্রদানের মাধ্যমে ১৫টি বিয়ে সম্পন্ন হয়। বিয়ে শেষে উপস্থিত দম্পতিদের স্বজন ও মুসল্লিদের মধ্যে খেজুর বিতরণ করা হয়।


বাবু/জেএম







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy