একত্রে জুমার নামাজ আদায় করলেন কয়েক হাজার মুসল্লি

পিরোজপুর প্রতিনিধি

সারাবাংলা

পিরোজপুরে ইজতেমায় একত্রে জুমার নামাজ আদায় করলেন কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লি। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) জুমার নামাজে এমন এক

2023-02-10T15:09:15+00:00
2023-02-10T15:22:35+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
পিরোজপুর ইজতেমা
একত্রে জুমার নামাজ আদায় করলেন কয়েক হাজার মুসল্লি
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:০৯ পিএম  আপডেট: ১০.০২.২০২৩ ৩:২২ পিএম  (ভিজিট : ১৩৭)
X

পিরোজপুরে ইজতেমায় একত্রে জুমার নামাজ আদায় করলেন কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লি। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) জুমার নামাজে এমন এক পরিবেশের সৃষ্টি হয় বঙ্গমাতা সেতুর কুমিরমারা প্রান্তে পিরোজপুর জেলা ইজতেমা ময়দানে। নামাজে ইমামতি করেন কেন্দ্রীয় কাকরাইলের মাওলানা আশ্রাফ আলী।  


সরেজমিনে দেখা যায়, সকাল থেকে কেন্দ্রীয় কাকরাইলের আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় পিরোজপুর জেলা ইজতেমার দ্বিতীয় দিনের কার্যক্রম। সকালের দিকে ইজতেমায় অংশগ্রহণকারীদের সংখ্যা একটু কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে মুসল্লিদের সংখ্যা। বিশেষ করে ইজতেমা ময়দানে অনুষ্ঠিত জুমার বড় জামাতে একত্রে নামাজ আদায় করার জন্য বিভিন্ন এলাকার মানুষ ছুটে এসেছেন। এছাড়া জুমার নামাজ শেষে চলছে কাকরাইলের মুরুব্বিদের ধর্মীয় বয়ান। নামাজ শেষে বয়ান শোনার অনুরোধ জানানো হয়েছে ইজতেমার মূলমঞ্চ থেকে। 


নামাজে অংশগ্রহণকারী আমির হোসেন বলেন, অনেকদিন পর এত বড় জামাতে জুমার নামাজ সবাই একসঙ্গে আদায় করলাম। এখন মুরুব্বিরা বয়ান করবেন সেগুলো শুনব। 


রফিকুল ইসলাম নামের এক মুসল্লি বলেন, বয়ান শুনছি। অনেক দূর থেকে এখানে নামাজ পড়ার জন্য আসছি। সবাই মিলে একসঙ্গে এক ময়দানে সব ভেদাভেদ ভুলে জুমার নামাজ পড়েছি। 


বাবু/জেএম






  বিষয়:   পিরোজপুর 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy