রাজবাড়ীতে শুরু হয়েছে ৪ দিনব্যাপী নাট্যোৎসব

রাজবাড়ী প্রতিনিধি

সারাবাংলা

নাটক হোক সমাজ পরিবর্তনের হাতিয়ার- এই স্লোগানকে সামনে রেখে রাজবাড়ী থিয়েটারের ৪ যুগ পূর্তি উপলক্ষ্যে রাজবাড়ীতে শুরু হয়েছে

2023-02-10T15:18:45+00:00
2023-02-10T15:18:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজবাড়ীতে শুরু হয়েছে ৪ দিনব্যাপী নাট্যোৎসব
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:১৮ পিএম   (ভিজিট : ১৪৫)
X

নাটক হোক সমাজ পরিবর্তনের হাতিয়ার- এই স্লোগানকে সামনে রেখে রাজবাড়ী থিয়েটারের ৪ যুগ পূর্তি উপলক্ষ্যে রাজবাড়ীতে শুরু হয়েছে ৪ দিনব্যাপী নাট্যোৎসব। 


গতকাল এ উৎসবের উদ্বোধন করেন ভারতের রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত নাট্যজন প্রবীর গুহ। উৎসব চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত।


নাট্যোৎসবের প্রথম দিন গতকাল জেলার বিশিষ্ট ৫ নাট্যব্যক্তিত্বকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতি নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক নাসিম শফি ও নাট্যজন ঝুনা চৌধুরী।  


উৎসবের দ্বিতীয় দিন আজ সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকার বাতিঘরের ‘ঊর্ণাজাল’ ও রাত সাড়ে ৮টায় পাংশার বহুবচন থিয়েটারের বৈতংসিক নাটক মঞ্চস্থ হবে। ১১ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টায় বাতিঘরের ‘মাংকি ট্রায়াল’ ও রাত সাড়ে ৮টায় রাজবাড়ীর স্বদেশ নাট্যাঙ্গনের ‘চন্দ্রগ্রহণ’ নাটক মঞ্চস্থ করা হবে। 


১২ ফেব্রুয়ারি শেষ দিন সন্ধ্যা সাড়ে ৬টায় কলকাতার অলটারনেটিভ লিভিং থিয়েটারের ‘লং মার্চ’ ও রাত সাড়ে ৮টায় ফরিদপুরের বাংলা থিয়েটারের নাটক সাইরেন মঞ্চস্থ হবে। এছাড়াও সমাপনী দিনে সমাপনী অনুষ্ঠান ও নাটক ছাড়াও থিয়েটার আড্ডা ও স্মৃতিচারণ, নাট্যকর্মী সমাবেশ অনুষ্ঠিত হবে।


বাবু/জেএম 






  বিষয়:   রাজবাড়ী 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy