নাটোরে আগুনে পুড়ে ১ জনের মৃত্যু

নাটোর প্রতিনিধি

সারাবাংলা

নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে ফিরোজা বেগম (৬৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে

2023-02-10T15:34:47+00:00
2023-02-10T15:34:47+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নাটোরে আগুনে পুড়ে ১ জনের মৃত্যু
নাটোর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:৩৪ পিএম   (ভিজিট : ১৯৭)
X

নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে ফিরোজা বেগম (৬৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের সোনাপুর হিজলী পাবনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 


স্থানীয়রা জানান, ভোরের দিকে ফিরোজার শয়নকক্ষে আগুন লাগে। পরিবারের সদস্যরা আগুন দেখে তাকে ডাকলেও তার ঘুম ভাঙাতে পারেননি। পরিবারের সদস্যরাসহ স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। তবে কক্ষের ভেতরে থাকা ফিরোজাকে উদ্ধার করতে পারেননি তারা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভালে ঘরের ভেতর থেকে মৃত অবস্থায় ফিরোজাকে উদ্ধার করা হয়। 


বাগাতিপাড়ার দয়ারামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার নুরুল ইসলাম জানান, দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হলেও ঘরের ভেতরে থাকা ফিরোজাকে জীবিত উদ্ধার করা যায়নি। তিনি মানসিক রোগী ছিলেন। এজন্য আগুন পোহানোর অভ্যাস ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- ওই আগুন থেকে এ ঘটনার উৎপত্তি হয়েছে। 


বাবু/জেএম






  বিষয়:   নাটোর  মৃত্যু 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy