গুরুদের প্রতি কৃতজ্ঞ অদিতি রাও হায়দারি

বিনোদন ডেস্ক

বিনোদন

তামিল, তেলেগু, হিন্দি ছবির দুনিয়ায় সমানতালে দাপিয়ে বেড়াচ্ছেন অভিনেত্রী অদিতি রাও হায়দারি। এবার ওটিটির দুনিয়ায় আবির্ভূত হতে চলেছেন

2023-02-22T14:00:47+00:00
2023-03-08T08:25:37+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
গুরুদের প্রতি কৃতজ্ঞ অদিতি রাও হায়দারি
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩, ২:০০ পিএম  আপডেট: ০৮.০৩.২০২৩ ৮:২৫ এএম  (ভিজিট : ১৭৭)
X

তামিল, তেলেগু, হিন্দি ছবির দুনিয়ায় সমানতালে দাপিয়ে বেড়াচ্ছেন অভিনেত্রী অদিতি রাও হায়দারি। এবার ওটিটির দুনিয়ায় আবির্ভূত হতে চলেছেন এই হায়দরাবাদি রূপসী। এ বছরই ওটিটিতে আসতে চলেছে অদিতির তিনটি প্রকল্প। জি-ফাইভে মুক্তি পাবে তাঁর অভিনীত ঐতিহাসিক সিরিজ ‘তাজ: ডিভাইডেড বাই ব্লাড’। সঞ্জয় লীলা বানসালির হীরামন্ডিতে যৌনকর্মীর চরিত্রে দেখা যাবে তাঁকে। এ ছাড়া আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে অদিতির জুবিলি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ওটিটিতে কাজ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘ওটিটিতে একধরনের সৃজনশীলতার স্বাধীনতা পাওয়া যায়। তার জন্য কোনো চাপ থাকে না। লেখক, পরিচালক আর অভিনয়শিল্পী—সবার জন্যই দারুণ সময় বয়ে এনেছে ওটিটি। লেখকেরা এখানে নতুন নতুন পরীক্ষা–নিরীক্ষার সুযোগ পান। দর্শক খোলা মনে সবকিছু গ্রহণ করেন। 

ভালো গল্পের অপেক্ষায় থাকেন দর্শক। থিয়েটারে ছবি দেখা জাদুকরী অনুভূতি। কিন্তু সৃজনশীল মানুষ হিসেবে আমরা চাই দর্শকের হৃদয়ে পৌঁছাতে। আমরা চেষ্টা করি তাঁদের বিনোদনমূলক কিছু দিতে। আর তাঁদের ভালোবাসা ফিরিয়ে দিতে, তা সে থিয়েটার বা ওটিটির মাধ্যমে হতে পারে।’

‘হীরামন্ডি’ সিরিজে সঞ্জয় লীলা বানসালির সঙ্গে কাজ করা প্রসঙ্গে অদিতি বলেন, ‘আমি সঞ্জয় স্যারকে খুব ভালোবাসি। পর্দায় তিনি জাদুকরী আবহ সৃষ্টি করতে পারেন। আর যেকোনো কঠিন কাজ নিতে প্রস্তুত। মণি (রত্নম) স্যার ও সঞ্জয় স্যার দুজনের জন্যই আমার অনেক ভালোবাসা আছে। সেটে তাঁদের সঙ্গে কাজ করা এক দারুণ অভিজ্ঞতা। তাঁরা কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেন। আমি সত্যি ভাগ্যবতী যে সঞ্জয় স্যার ও মনি স্যারের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। তাঁরা আমার গুরুর মতো। তাঁদের সঙ্গে কাজ করে আমি নিজেকে আশীর্বাদধন্য মনে করি। আর অনেক কিছু শিখতে পেরেছি।’

বাবু/এ আর 




  বিষয়:   সিনেমা  অদিতি 



Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy