ওমরা পালনে সুখবর দিল সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ওমরাহ পালনে কোনো সীমা রাখছে না সৌদি সরকার। একজন যত খুশি ততবার ওমরাহ পালন করতে পারবেন। ভ্রমণ বা

2023-03-04T14:03:03+00:00
2023-03-04T14:08:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ওমরা পালনে সুখবর দিল সৌদি আরব
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৪ মার্চ, ২০২৩, ২:০৩ পিএম  আপডেট: ০৪.০৩.২০২৩ ২:০৮ পিএম  (ভিজিট : ১৬৫)
X

ওমরাহ পালনে কোনো সীমা রাখছে না সৌদি সরকার। একজন যত খুশি ততবার ওমরাহ পালন করতে পারবেন। ভ্রমণ বা কাজের ভিসা থাকলেও ওমরাহ পালন করতে পারবেন পর্যটকেরা। তবে বিষয়টি জানাতে হবে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়কে। এছাড়া, ওমরাহ ভিসা থাকলে মক্কা-মদিনা ভ্রমণের সুযোগ মিলবে। খবর সৌদি গেজেটের।

সাম্প্রতিক মাসগুলোতে সৌদি সরকার ওমরাহ পালনের জন্য ইচ্ছুক মুসলমানদের জন্য সুযোগ সুবিধা বাড়িয়েছে। ব্যক্তিগত ও পর্যটনসহ বিভিন্ন ভিসা নিয়ে সৌদি আরবে গিয়ে ই-নিবন্ধনের মাধ্যমে ওমরাহ করার পাশাপাশি মদিনায় হযরত মুহম্মদ (সা.)-এর রওজা জিয়ারত করতে পারবেন।

ওমরাহ ভিসার মেয়াদ ৩০ থেকে বাড়িয়ে ৯০ দিন করেছে সৌদি সরকার। ফেরার সময় যেকোনো বিমানবন্দর ব্যবহার করতে পারবেন মুসল্লিরা। এই সুযোগ নিতে ওমরাহর অনুমতিপত্রে মক্কার মসজিদুল হারামে অবস্থানের সময় নির্দিষ্টভাবে উল্লেখ করতে হবে বলে বিধান করা হয়েছে।

বাবু/এ আর 




  বিষয়:   হজ্ব  ওমরা 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy