ভেড়ামারায় আলোচিত শিশু ধর্ষণ মামলায় এক শিশুর ৭ বছর কারাদন্ড

কুষ্টিয়া প্রতিনিধি

সারাবাংলা

কুষ্টিয়ার ভেড়ামারায় আলোচিত শিশু ধর্ষণ মামলার এক শিশু আসামিকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে। এ মামলার রায়ে শিশু আসামিকে

2023-03-06T19:01:26+00:00
2023-03-06T19:01:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভেড়ামারায় আলোচিত শিশু ধর্ষণ মামলায় এক শিশুর ৭ বছর কারাদন্ড
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ মার্চ, ২০২৩, ৭:০১ পিএম   (ভিজিট : ১৬০)
X

কুষ্টিয়ার ভেড়ামারায় আলোচিত শিশু ধর্ষণ মামলার এক শিশু আসামিকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে। এ মামলার রায়ে শিশু আসামিকে আটকাদেশ প্রদান করে শিশু উন্নয়ন কেন্দ্রে আটক রাখার আদেশ দিয়েছেন আদালত। 

রবিবার বিকালে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ এর নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আদালতের বিচারক সৈয়দ হাবিবুল ইসলাম এ রায় দেন। এ মামলায় দণ্ডপ্রাপ্ত একমাত্র আসামি হলেন কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বামনপাড়া গ্রামের মজনু মালিথার ছেলে শান্ত মালিথা। 

আদালত সূত্রে জানা যায়, আসামি শিশু শান্ত মালিথা ২০২০ সালের ২ আগস্ট সন্ধ্যা ৬টা ৫০মিনিটের সময় কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বামনপাড়া গ্রামের শিশু শ্রেণিতে পড়ুয়া ৬ বছর বয়সী এক শিশু কন্যাকে লোকচক্ষুর অন্তরালে ডেকে নিয়ে নির্মাণাধীন এক বাড়ির পাশের ইট ও বালুর স্তুপের আড়ালে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় ওই কন্যা শিশুর বাবা থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ চার্জশিট দাখিল করার পর রাষ্ট্রপক্ষ সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে শিশু শান্ত মালিথাকে ৭ বছরের আটকাদেশ প্রদান করে শিশু উন্নয়ন কেন্দ্রে আটক রাখার জন্য আদেশ দেন বিচারক।

কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট কাজী সাইফুদ্দিন বাপ্পী বলেন, সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আলোচিত এই রায় দিয়েছেন বিজ্ঞ বিচারক। রাষ্ট্রপক্ষ এ রায়ে খুশি। এই রায়ের ফলে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। এতে সমাজে ধর্ষণের ঘটনা কমবে।

বাবু/জেএম





  বিষয়:   আলোচিত  শিশু  ধর্ষণ  মামলা 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy