ঘাটাইলে সাগরদিঘী ইউনিয়ন পরিষদে চলছে ভোটগ্রহণ

রেজাউল করিম খান, ঘাটাইল (টাঙ্গাইল)

সারাবাংলা

ঘাটাইলে সাগরদিঘী ইউনিয়ন পরিষদের নির্বাচন শান্তিপূর্ণভাবে চলছে। এখন পর্যন্ত প্রাপ্ত খবরে জানা যায় বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল সাড়ে

2023-03-16T17:24:12+00:00
2023-03-16T17:25:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঘাটাইলে সাগরদিঘী ইউনিয়ন পরিষদে চলছে ভোটগ্রহণ
রেজাউল করিম খান, ঘাটাইল (টাঙ্গাইল)
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩, ৫:২৪ পিএম  আপডেট: ১৬.০৩.২০২৩ ৫:২৫ পিএম  (ভিজিট : ২৯৫)
X

ঘাটাইলে সাগরদিঘী ইউনিয়ন পরিষদের নির্বাচন শান্তিপূর্ণভাবে চলছে। এখন পর্যন্ত প্রাপ্ত খবরে জানা যায়  বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল সাড়ে ৮টা থেকে শান্তিপূর্ণভাবে সাগরদিঘী ইউনিয়ন পরিষদের সকল কেন্দ্রে ভোটগ্রহণ চলছে।

এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হেকমত শিকদারসহ মোট চার জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাকি প্রার্থীরা হচ্ছেন, জনাব হাবিবুল্লাহ বাহার, শাহাদত সিকদার এবং শহিদুল ইসলাম শহিদ। সাধারণ ইউপি সদস্য পদে ৩৯ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নয়টি ওয়ার্ডের নয়টি কেন্দ্রের ৫১টি কক্ষে ভোটাধিকার প্রয়োগ করবেন ১৯ হাজার ৬৬৮ জন ভোটার। এর মধ্যে পুরুষ নয় হাজার ৭৮৪ জন, নারী নয় হাজার ৮৮৪ জন।

ভোট চলবে বিকাল ৪টা পর্যন্ত। এ পর্যায়ের সকল ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ ইভিএম পদ্ধতিতে গ্রহণ করা হচ্ছে। জানা যায় ভোটাররা স্বতস্ফুর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। ইউনিয়ন পরিষদ এলাকায় উৎসব’র আমেজ লক্ষ করা যায়।

বাবু/জেএম




  বিষয়:   ঘাটাইল 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy