মা হতে চলেছেন অভিনেত্রী ঈশিতা দত্ত

বিনোদন ডেস্ক

বিনোদন

এতদিন গোপন রাখলেও অবশেষে প্রকাশ্যে এলো খবরটি। মা হতে চলেছেন ‘দৃশ্যম’খ্যাত অভিনেত্রী ঈশিতা দত্ত। সম্প্রতি বিমানবন্দরে পাপারাজ্জিদের ক্যামেরায়

2023-03-17T17:43:55+00:00
2023-03-17T17:43:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মা হতে চলেছেন অভিনেত্রী ঈশিতা দত্ত
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩, ৫:৪৩ পিএম   (ভিজিট : ১৬৮)
X


এতদিন গোপন রাখলেও অবশেষে প্রকাশ্যে এলো খবরটি। মা হতে চলেছেন ‘দৃশ্যম’খ্যাত অভিনেত্রী ঈশিতা দত্ত। সম্প্রতি বিমানবন্দরে পাপারাজ্জিদের ক্যামেরায় লেন্সবন্দি হন তিনি। সেখানেই তার বেবিবাম্প প্রকাশ্যে আসে। অভিনেত্রীর মা হওয়ার খবরে খুশি হয়েছেন তার অনুরাগীরা। সামাজিকমাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছেন অনেকেই।

‘দৃশ্যম’ ছবিতে অজয় দেবগণের বড় মেয়ের চরিত্রে অভিনয় করেন ঈশিতা। তার আরেকটি পরিচয় হলো, ‘আশিক বানায়া আপনে’ খ্যাত অভিনেত্রী তনুশ্রীর দত্তের বোন তিনি। বছর দুয়েক আগে ঈশিতার অন্তঃসত্ত্বা হওয়ার খবর চাউর হয়েছিল। তবে সেই সময় যাবতীয় জল্পনা উড়িয়ে দিয়েছিলেন তিনি।

সম্প্রতি এক পাপারাজ্জি ঈশিতার মা হওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। ওই ভিডিওতে বাদামি রঙের র‌্যাপআপ ড্রেসে দেখা যায় অভিনেত্রীকে।

এদিন নো মেকআপ লুকেই ধরা দেন ঈশিতা। মা হতে চলেছেন তিনি। স্বাভাবিকভাবেই তার চোখেমুখে অপরূপ সৌন্দর্য ফুটে উঠেছিল। খোলা চুলে পাপারাজ্জিদের দেখে মিষ্টি হেসে হাত নাড়েন অভিনেত্রী। তারপর বিমানবন্দরে ঢুকে যান।

উল্লেখ্য, ২০১৭ সালের ২৮ নভেম্বর দীর্ঘদিনের প্রেমিক অভিনেতা বৎসল শেঠকে বিয়ে করেন ঈশিতা দত্ত। মুম্বাইয়ের ইসকন মন্দিরে দুজনে গাঁটছড়া বেঁধেছিলেন। তারপর থেকে সুখে সংসার করছেন তারা।

বাবু/ এনবি




  বিষয়:   অভিনেত্রী  মা 



Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy