ছবি তুলতে এসে প্রেমে পড়লেন তিশা!

বিনোদন ডেস্ক

বিনোদন

রোমান্টিক নাটকের অন্যতম নির্মাতা জাকারিয়া সৌখিন এই ঈদে হাজির হচ্ছেন তৌসিফ-তিশার রসায়ন নিয়ে। নিজের চিত্রনাট্যে সিএমভির ব্যানারে এর

2023-04-07T23:49:36+00:00
2023-04-07T23:49:36+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
ছবি তুলতে এসে প্রেমে পড়লেন তিশা!
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩, ১১:৪৯ পিএম   (ভিজিট : ২০৮)
X

রোমান্টিক নাটকের অন্যতম নির্মাতা জাকারিয়া সৌখিন এই ঈদে হাজির হচ্ছেন তৌসিফ-তিশার রসায়ন নিয়ে। নিজের চিত্রনাট্যে সিএমভির ব্যানারে এর মধ্যে তিনি নির্মাণ করেছেন ঈদের বিশেষ নাটক ‘তোমার হতে চাই’।

নির্মাতার এবারের গল্প একটি ছবি তোলার স্টুডিও ঘিরে। যার মালিক ফটোগ্রাফার রাব্বী। তার স্টুডিওতে একটি পাসপোর্ট সাইজের ছবি তুলতে আসে মহল্লার মেয়ে অবনী। এরপর নাটকের গল্প আগাতে থাকে নানা চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে।

এখানে রাব্বী চিরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব আর অবনী চরিত্রে তানজিন তিশা।

নির্মাতা সৌখিন বলেন, ‘পাড়ায়-মহল্লায় ছবি তোলার স্টুডিও ঘিরে এমন অসংখ্য প্রেমের গল্প হতো আগে। কালের বিবর্তনে এখন ছবিঘর প্রায় বিলুপ্তির পথে। আমি চেষ্টা করেছি ৯০ দশকের সেই স্টুডিও কেন্দ্রিক প্রেমময় ঘটনার রেশ তুলে ধরতে। যেন দর্শকরা নস্টালজিক হয়ে ওঠেন।’

এস কে সাহেদ আলীর প্রযোজনায় ‘তোমার হতে চাই’ নাটকটি উন্মুক্ত হবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে, আসছে ঈদে।

বাবু/মম




  বিষয়:   তিশা 



Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy