অভিনেত্রীর ডিভোর্স ফটোশুট নিয়ে তোলপাড়!

বিনোদন ডেস্ক

বিনোদন

বিয়ে নিয়ে ফটোশুট তো অনেকে দেখেছেন! ডিভোর্স ফটোশুট দেখেছেন কখনো? সে তো বিচ্ছেদ, সেখানে তো আনন্দ নেই।তবে সম্প্রতি

2023-05-03T00:14:44+00:00
2023-05-03T00:14:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
অভিনেত্রীর ডিভোর্স ফটোশুট নিয়ে তোলপাড়!
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩ মে, ২০২৩, ১২:১৪ এএম   (ভিজিট : ১৩৬)
X

বিয়ে নিয়ে ফটোশুট তো অনেকে দেখেছেন! ডিভোর্স ফটোশুট দেখেছেন কখনো? সে তো বিচ্ছেদ, সেখানে তো আনন্দ নেই।

তবে সম্প্রতি এমনই এক ফটোশুট করে ইন্টারনেটে রীতি মতো সাড়া ফেলেছেন শালিনী নামের এক দক্ষিণী অভিনেত্রী। বিয়ের ছবি ছিঁড়ে তিনি উদযাপন করেছেন বিবাহবিচ্ছেদ। তার কাছে এটি মুক্তির নামান্তর।

তার মতে, বিয়ের আগের ছবি যদি পোস্ট করা যায়, তাহলে পরের ছবি নয় কেন?

ফটোশুটের মাধ্যমে বিশেষ বার্তাও দিয়েছেন অভিনেত্রী। তার কথায়, একটি তিক্ত বিবাহের বন্ধন থেকে বেরিয়ে আসাই ভালো। কারণ ভাল থাকার অধিকার তো সবার আছে। ডিভোর্স কোনও ব্যর্থতা নয়। একটা সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসতে সাহস লাগে। আমার এই পোস্ট সেই সব সাহসী নারীদের উৎসর্গ করলাম।

২০২০ সালের জুলাইয়ে রিয়াজ নামে একজনকে বিয়ে করেন অভিনেত্রী শালিনী। তাদের একটি কন্যাসন্তানও আছে, যার নাম রিয়া।

সুখেই চলছিল তাদের সংসার। কিন্তু স্বামী মাঝে মধ্যেই মানসিক ও শারীরিকভাবে অত্যাচার করতো। সেই তিক্ততাকে আর এগিয়ে নিয়ে যাননি এই অভিনেত্রী। এরপরই ডিভোর্স। যা প্রকাশ পেলে ফটোশুটে। 

নিউজ১৮

বাবু/মম





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy