নিখোঁজের একদিন পর ব্রহ্মপুত্র নদ থেকে স্কুল ছাত্রের লাশ উদ্ধার

ময়মনসিংহ ব্যুরো

সারাবাংলা

ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদে নিখোঁজের ১৮ ঘন্টা পর জোহাহের আকসির জাহিন (১৭) নামের এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করা

2023-05-04T15:02:32+00:00
2023-05-04T15:02:32+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নিখোঁজের একদিন পর ব্রহ্মপুত্র নদ থেকে স্কুল ছাত্রের লাশ উদ্ধার
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩, ৩:০২ পিএম   (ভিজিট : ১৫৩)
X


ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদে নিখোঁজের ১৮ ঘন্টা পর জোহাহের আকসির জাহিন (১৭) নামের এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ মে) সকাল ৭ টার দিকে ময়মনসিংহ নগরীর জেলখানা গুদারাঘাট এলাকায় ওই কলেজ শিক্ষার্থীর লাশ ভেসে উঠতে দেখে স্থানীয় পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। এর আগে বুধবার দুপুরে ব্রহ্মপুত্র নদে নেমে নিঁখোজ হয় জোহাহের আকসির জাহিন।

নিহত জোহাহের আকসির জাহিন নগরীর চরপাড়া নয়াপাড়া এলাকার রুহুল আমিনের ছেলে। সে নটরডেম কলেজ ময়মনসিংহ শাখার প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মো. শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, বুধবার জোহাহের আকসির জাহিন তার বাবা রুহুল আমিনের সাথে নগরীর কাঠগোলা বাজার এলাকায় ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে কাজে আসেন। সেখান থেকে জাহিন তার বাবাকে বলে ব্রহ্মপুত্র নদে ঘুরতে যায়। দেড়ি দেখে দেড়-দুই ঘন্টা পর তার বাবা তাকে খোঁজতে বের হন এবং জাহিনের সাথে থাকা মোবাইলে ফোন করেন। তবে, জাহিন ফোন রিসিভ করেনি।

এমতাবস্থায় বাবা রুহুল আমিন জাহিনের মা মাসুদা সুলতানা লিলিকে ছেলে নিখোঁজের বিষয়টি জানায়। পরে মা মাসুদা সুলতানা লিলি জাহিনের ফোনে কল করতে থাকেন। একপর্যায়ে নদের পাড়ে কাজ করা এক বালু শ্রমিক ফোন রিসিভ করে জানায় সে মোবাইলটি ব্রহ্মপুত্র নদের পাড়ে পেয়েছেন। পরে জাহিনের পরিবারের লোকজন নদের পাড়ে এসে জাহিনের ব্যবহৃত জুতা, চশমা খোঁজে পায়।

পরে তারা বিষয়টি পুলিশ ও ফায়ার সার্ভিসে জানালে তারা ঘটনাস্থলে এসে কাজ শুরু করেন। ওই দিন ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিকাল ৫ টা থেকে সাড়ে ৭ টা পর্যন্ত খোঁজেন। তবে, তাকে খোঁজে না পেয়ে উদ্ধার অভিযান স্থগিত করেন এবং পরদিন আবারও খোঁজা হবে বলে জানান।

এই ঘটনার পরদিন বৃহস্পতিবার (৪ মে) সকাল ৭ টার দিকে ব্রহ্মপুত্র নদে তার লাশ ভেসে উঠে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

ওসি শাহ কামাল আকন্দ বলেন, নিহতের স্বজনরা বিনা-ময়নাতদন্তে মরদেহ নেয়ার আবেদন করেছে। তার মরদেহ হস্তান্তর প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy