সোনাগাজীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, গ্রেফতার ২

সোনাগাজী প্রতিনিধি

সারাবাংলা

সোনাগাজীতে ভুট্টা খেতে নিয়ে ১৫ বছর বয়সী এক বাক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুরে

2023-05-12T09:45:23+00:00
2023-05-12T09:45:23+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সোনাগাজীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, গ্রেফতার ২
সোনাগাজী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১২ মে, ২০২৩, ৯:৪৫ এএম   (ভিজিট : ১৩৫)
X

সোনাগাজীতে ভুট্টা খেতে নিয়ে ১৫ বছর বয়সী এক বাক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুরে চরচান্দিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।

জানা যায়, এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার পথে ওই কিশোরীকে শাকিব (২১) ও রাজিব (২০) নামে দুই বখাটে ভুট্টা খেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে স্থানীয়রা বখাটেদের হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করে।

শাকিব সোনাগাজী সদর ইউনিয়নের চরখোন্দকার গ্রামের আবদুর রব এবং রাজিব চরচান্দিয়া ইউনিয়নের দক্ষিণ চরচান্দিয়া গ্রামের এতিম আলীর ছেলে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে দুইজনের নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।

পুলিশ, ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী জানায়, শাকিব ও রাজিব দুজনই পেশায় ব্যাটারিচালিত অটোরিকশা চালক। তারা দুইজন বন্ধু।

তারা একাধিক অপকর্মের সঙ্গে জড়িত রয়েছেন বলে স্থানীয়দের অভিযোগ। তাদের বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায় একাধিক মামলা রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ খালেদ হোসেন।

বাবু/জেএম 




  বিষয়:   গ্রেফতার 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy