ঈশ্বরগঞ্জে হস্তান্তরের আগেই স্কুলের নতুন ভবনে ফাটল

আর.কে রাজু- ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)

সারাবাংলা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের ১০৯নং গোল্লাজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনটি কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের আগেই বিভিন্ন স্থানে

2023-05-24T14:45:09+00:00
2023-05-24T14:45:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঈশ্বরগঞ্জে হস্তান্তরের আগেই স্কুলের নতুন ভবনে ফাটল
জরাজীর্ণ দুই কক্ষে চলে ৬ শ্রেণির পাঠদান
আর.কে রাজু- ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)
প্রকাশ: বুধবার, ২৪ মে, ২০২৩, ২:৪৫ পিএম   (ভিজিট : ১৫১)
X

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের ১০৯নং গোল্লাজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনটি কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের আগেই বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে এবং প্লাস্টার উঠে গেছে। ফলে ভবনটির স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। এছাড়া স্কুলটির দুই কক্ষে গাদাগাদি করে চলছে ছয় শ্রেণির শিক্ষা কার্যক্রম।

ঈশ্বরগঞ্জ উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর কার্যালয় ও বিদ্যালয় সূত্রে জানা যায়, চাহিদা ভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয় অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় স্থানীয় সরকার প্রকৌশল (এলজিইডি) অধিদপ্তরের বাস্তবায়নে ৬৮ লক্ষ ৪৬ হাজার ৯৬১ টাকা ব্যয়ে নতুন ভবন নির্মাণ করা হয়। ভবনের ভিত্তিপ্রস্তরে চলতি বছরের ২ ফেব্রুয়ারি হস্তান্তরের কথা থাকলেও ভবনের মেঝেতে অসংখ্য ফাটল ও প্লাস্টার উঠে পড়ায় ভবনটি বুঝে নিতে অনাগ্রহ বিদ্যালয় কর্তৃপক্ষের।

এ বিষয়ে স্কুল ভবন নির্মাণের ঠিকাদার সোহান বলেন, ভবনের মেঝের ওপরের অংশে সিমেন্ট কড়া (কঠিন) হওয়ার কারণে সামান্য ফাটল দেখা দিয়েছে। ফাটল ও খসে পড়া মেঝে দ্রুত মেরামত করে হস্তান্তর করা হবে। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান বলেন, ১৯৭৬ সালে বিদ্যালয়টি স্থাপন করা হয়। পুরনো ভবনে মোট তিনটি কক্ষ রয়েছে।  দুটি কক্ষে গাদাগাদি করে চলে পাঠদান, অপর একটি ব্যবহৃত হয় অফিস কক্ষ হিসেবে। ভবনের মেঝের বিভিন্ন স্থানে ফাটল আমি দেখেছি এবং প্লাস্টারও খসে পড়েছে। বিষয়টি ইউএনও এবং শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ঈশ্বরগঞ্জ উপজেলা প্রকৌশলী তৌহিদ আহমেদ জানান, নবনির্মিত ভবনের ফাটলের বিষয়টি জেনেছি। মেঝেতে পর্যাপ্ত পানির অভাবে অনেক সময় ফেটে যায়। কাজ এখনো শেষ হয়নি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে তারপর ভবন হস্তান্তর করা হবে। 

এ প্রসঙ্গে উপজেলা শিক্ষা কর্মকর্তা নীলুফার হাকিম বলেন, ভবনের কিছু ত্রুটি-বিচ্যুতির কথা শুনেছি। এ বিষয়ে একটি অভিযোগও পেয়েছি। এখনো ভবনটি হস্তান্তর করা হয়নি। আমি এখন ছুটিতে আছি, বিদ্যালয়টি পরিদর্শন করে বিষয়গুলো খতিয়ে দেখব।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. হাফিজা জেসমিন বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। হস্তান্তরের আগে সংশ্লিষ্টদের এ বিষয়ে  ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

বাবু/জেএম 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy