অভিষেকের উপস্থাপনা দেখবেন না 'রাই' সুন্দরী

বিনোদন ডেস্ক

বিনোদন

এবারের আইফা-২০২৩-এর সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে অভিষেক বচ্চন ও ভিকি কৌশলকে। আর সেজন্যই দুবাই পৌঁছেছেন অভিষেক। তবে এবার

2023-05-27T07:53:10+00:00
2023-05-27T07:53:10+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
অভিষেকের উপস্থাপনা দেখবেন না 'রাই' সুন্দরী
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৭ মে, ২০২৩, ৭:৫৩ এএম   (ভিজিট : ১৭৮)
X

এবারের আইফা-২০২৩-এর সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে অভিষেক বচ্চন ও ভিকি কৌশলকে। আর সেজন্যই দুবাই পৌঁছেছেন অভিষেক। তবে এবার স্বামীর সঙ্গে সেখানে গেলেন না ঐশ্বরিয়া রাই বচ্চন। মুম্বাইতেই রয়েছেন তিনি। যাননি মেয়ে আরাধ্যাও।


তাদের অনুপস্থিতির জন্য দুবাই পৌঁছেই প্রশ্নের মুখোমুখি হতে হয় অভিষেক বচ্চনকে। এ বিষয়ে অভিষেক বচ্চন বলেন, আরাধ্যার স্কুল রয়েছে। আর সে কারণেই এবার ঐশ্বর্য আইফার অনুষ্ঠানে তাদের সঙ্গে থাকতে পারবেন না। তাই অভিষেক দুবাই পৌঁছে গেলেও ঐশ্বর্য ও আরাধ্যা মুম্বাইতেই রয়েছেন।


এদিকে কিছুদিন আগেই ৭৬তম কান চলচ্চিত্র উৎসবে মা ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে পৌঁছেছিলেন আরাধ্যাও। তখন অবশ্য অভিষেক যাননি, মেয়েকে নিয়ে একা-ই সেখানে গিয়েছিলেন 'রাই'সুন্দরী।


বাবু/জেএম 






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy