চঞ্চল চৌধুরীর সঙ্গে কাজ করতে চান লাবণ্য

বিনোদন ডেস্ক

বিনোদন

সময়ে জনপ্রিয় মডেল ও অভিনেত্রী লাবণ্য চৌধুরী। ছোট পর্দায় কাজ করছেন নিয়মিত। বড় পর্দায়ও অভিষেক হয়েছে তার। অভিনয়

2023-05-31T19:49:07+00:00
2023-05-31T19:49:07+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
চঞ্চল চৌধুরীর সঙ্গে কাজ করতে চান লাবণ্য
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩১ মে, ২০২৩, ৭:৪৯ পিএম   (ভিজিট : ২১৪)
X

সময়ে জনপ্রিয় মডেল ও অভিনেত্রী লাবণ্য চৌধুরী। ছোট পর্দায় কাজ করছেন নিয়মিত। বড় পর্দায়ও অভিষেক হয়েছে তার। অভিনয় দক্ষতা দিয়ে জয় করে নিয়েছেন দর্শকের মন। গত ২৬ মে মুক্তি পাওয়া ‘মা’ ছবিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন তিনি। দর্শক মহলে হয়েছেন প্রশংসিত। প্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর সঙ্গে কাজ করার স্বপ্ন দেখেন এই প্রতিশ্রুতিশীল অভিনেত্রী।

বাংলাদেশ বুলেটিনে দেওয়া সাক্ষাৎকারে লাবণ্য বলেন, কাজের ক্ষেত্রে আমি গল্প ও চরিত্রকে প্রাধান্য দেই। গল্প ভালো হলে সহশিল্পী যে-ই হোক তার সঙ্গে কাজ করতে আমার সমস্যা নেই। আমার পছন্দের অভিনেতা চঞ্চল চৌধুরী। তার সঙ্গে কাজ করার স্বপ্ন দেখি। এমন নয় যে, তার সঙ্গে জুটি বেঁধেই কাজ করতে হবে।

‘মা’ ছবি নিয়ে তিনি বলেন, হলে বসে ছবিটি দেখার সময় কান্না করেছি। মায়ের কথা খুব মনে পড়ছিল। পুরোটা সময় পলক ফেলতে পারিনি। শুধু ভেবেছি, এরপর কী হবে। বাচ্চাটার কী হবে। আসলে এটাই আমাদের টিমের স্বার্থকতা। পরীমণি আপু চমৎকার একজন মানুষ। তার সঙ্গে ছবিতে কাজ করতে পারাটা আমার জন্য ভীষণ আনন্দের।





  বিষয়:   চঞ্চল  লাবণ্য 



Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy