বাসাভাড়া নেওয়ার নামে প্রতারণা, চক্রের ৪ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীতে বাসাভাড়া নেওয়ার নামে বাড়ির মালিককে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে স্বর্ণালংকার ও নগদ অর্থ লুটের ঘটনায়

2023-06-03T18:42:20+00:00
2023-06-03T18:42:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাসাভাড়া নেওয়ার নামে প্রতারণা, চক্রের ৪ সদস্য গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩ জুন, ২০২৩, ৬:৪২ পিএম   (ভিজিট : ২৩৮)
X

রাজধানীতে বাসাভাড়া নেওয়ার নামে বাড়ির মালিককে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে স্বর্ণালংকার ও নগদ অর্থ লুটের ঘটনায় জড়িত সংঘবদ্ধ প্রতারক চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সবুজবাগ থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো মোঃ রফিক, লিপি, কুলসুম ও রিনা।

অভিযানে নেতৃত্ব দেওয়া সবুজবাগ জোনের সহকারি পুলিশ কমিশনার শোভন চন্দ্র হোড় জানান, একটি চক্র টু - লেট বিজ্ঞাপন দেখে বাসা দেখার অজুহাতে মানুষের বাড়িতে যায়। যদি বাসার নারীদের গায়ে অলংকার থাকে এবং সহজ-সরল মনে হয়, তাহলে তাদের টার্গেট করা হয়। পরে বাড়িতে প্রবেশ করে বাড়ির মালিককে কৌশলে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে স্বর্ণালংকার এবং নগদ অর্থ নিয়ে পালিয়ে যায়। 

গত ১০ মে এভাবে অতিরিক্ত নেশাজাতীয় দ্রব্য খাওয়ানোর কারণে সবুজবাগের দক্ষিণগাঁও এলাকার ষাটোর্ধ্ব এক নারী মারা যান। এ ঘটনায় পরদিন সবুজবাগ থানায় হত্যা মামলা রুজু হয়। মামলা তদন্তে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রযুক্তির সহায়তায় গত শুক্রবার দিবাগত রাতে ধারাবাহিক অভিযান চালিয়ে নারায়ণগঞ্জ ও কুমিল্লা থেকে প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর বের হয় নেপথ্যের কাহিনী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা হত্যার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।

সবুজবাগ থানার মামলায় গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।





  বিষয়:   বাসাভাড়া  প্রতারণা  গ্রেফতার 



Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy