বঙ্গোপসাগরে আঘাত হেনেছে ৩.৯ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সাতসকালে ভূমিকম্প আঘাত হেনেছে বঙ্গোপসাগরে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৯। সোমবার (৫ জুন) সকালে এই

2023-06-05T11:09:09+00:00
2023-06-05T11:09:09+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বঙ্গোপসাগরে আঘাত হেনেছে ৩.৯ মাত্রার ভূমিকম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৫ জুন, ২০২৩, ১১:০৯ এএম   (ভিজিট : ১৯৪)
X

সাতসকালে ভূমিকম্প আঘাত হেনেছে বঙ্গোপসাগরে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৯। সোমবার (৫ জুন) সকালে এই ভূমিকম্পটি আঘাত হানে। এই ঘটনায় এখনও কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম লাইভ মিন্ট। প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ভোরে বঙ্গোপসাগরে ৩.৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল মিয়ানমারের কাছে বঙ্গোপসাগরের তলদেশে। বাংলাদেশ সময় সকাল সোয়া আটাটার দিকে আঘাত হানা ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার।


লাইভ মিন্ট বলছে, এখন পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, গত ৭ মাসে এই অঞ্চলটিতে কমপক্ষে তিনটি ভূমিকম্পে আঘাত হেনেছে। এর আগে চলতি বছরের ১ জানুয়ারি রিখটার স্কেলে ৪.৫ মাত্রার একটি ভূমিকম্প এই অঞ্চলে কেঁপে উঠেছিল।


ওই ভূমিকম্পের উৎপত্তি হয়েছিল ভূপৃষ্ঠের ৩৬ কিলোমিটার গভীরে। নতুন বছরের শুরুর দিনে সকাল ১০টা ৫৭ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। একই দিন ১টা ১৯ মিনিটে রিখটার স্কেলে ৩.৮ মাত্রার আরেকটি ভূমিকম্পে হরিয়ানার ঝাজ্জার এলাকা রাত কেঁপে ওঠে।


এছাড়া গত বছরের ৫ ডিসেম্বর বঙ্গোপসাগরে রিখটার স্কেলে ৫.১ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়। সেদিন সকাল ৮টা ৩২ মিনিটে ওই ভূমিকম্পটি বঙ্গোপসাগরের ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে।


তবে এবার ভূমিকম্পের অবস্থান ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ওড়িশার কাছাকাছি ছিল। রাজ্যটির পুরী এবং ভুবনেশ্বর থেকে এর দূরত্ব ছিল যথাক্রমে ৪২১ কিলোমিটার ও ৪৩৪ কিলোমিটার।


বাবু/জেএম






Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy