ঢামেক মর্গে আঁখি ও তার ছেলের মরদেহ

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর সেন্ট্রাল হসপিটালে ভুল চিকিৎসা ও কর্তৃপক্ষের প্রতারণায় অবশেষে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন মাহবুবা রহমান আঁখি। এর

2023-06-18T19:22:36+00:00
2023-06-18T19:22:36+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ঢামেক মর্গে আঁখি ও তার ছেলের মরদেহ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৮ জুন, ২০২৩, ৭:২২ পিএম   (ভিজিট : ২৩৯)
X

রাজধানীর সেন্ট্রাল হসপিটালে ভুল চিকিৎসা ও কর্তৃপক্ষের প্রতারণায় অবশেষে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন মাহবুবা রহমান আঁখি। এর আগে তার সদ্য নবজাতক ছেলে সেন্ট্রাল হাসপাতালে মারা যায়।

রোববার (১৮ জুন) বিকেল ৫টার দিকে মা ও ছেলের মরদেহের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে নিয়ে আসা হয়।

ঢাকা মেডিকেলের মর্গের সামনে কথা হয় আঁখির স্বামী ইয়াকুব আলী সুমনের সঙ্গে। তিনি বলেন, তারা আমার স্ত্রী ও সন্তানকে হত্যা করেছে। আমি তাদের ফাঁসি চাই। ডাক্তার সংযুক্তা সাহাকে আইনের আওতায় আনার জন্য প্রধানমন্ত্রীর কাছে আমি আবেদন জানাই। আমার স্ত্রী ও সন্তানকে তারা ইচ্ছাকৃতভাবে হত্যা করেছে। আমার স্ত্রী মৃত্যুর আগে আমার ছেলের নাম ইরহাম আব্দুল্লাহ আরাফ রেখে গিয়েছিলেন।

তিনি আরও বলেন, আমার কাছে তথ্য প্রমাণ আছে। ডাক্তার সংযুক্তা সাহার আন্ডারে ভর্তি হওয়ার পরও তিনি কিভাবে এর দায় এড়াতে পারেন? আমি কুমিল্লার তিতাস থানা এলাকার একটি হাই স্কুলের শিক্ষক। আজ আর তাদের ময়নাতদন্ত সম্পন্ন হলো না। আগামীকাল ময়নাতদন্ত শেষে আমার স্ত্রী ও সন্তানকে কুমিল্লার লাকসামে দাফন করা হবে।

বাবু/জেএম





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy