ডিএনসিসির ১৩ ওয়ার্ডে শতভাগ বর্জ্য অপসারণ সম্পন্ন

বুলেটিন নিউজ ডেস্ক

রাজধানী

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১৩টি ওয়ার্ডে শতভাগ কোরবানির বর্জ্য অপসারণ সম্পন্ন করা হয়েছে।বৃহস্পতিবার (২৯ জুন) বিকেলে ডিএনসিসির

2023-06-29T18:49:42+00:00
2023-06-29T18:49:42+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
ডিএনসিসির ১৩ ওয়ার্ডে শতভাগ বর্জ্য অপসারণ সম্পন্ন
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জুন, ২০২৩, ৬:৪৯ পিএম   (ভিজিট : ২০৭)
X


ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১৩টি ওয়ার্ডে শতভাগ কোরবানির বর্জ্য অপসারণ সম্পন্ন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জুন) বিকেলে ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, আজ বিকেল সাড়ে ৪টার মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৩টি ওয়ার্ডের শতভাগ বর্জ্য অপসারণ সম্পন্ন হয়েছে। ওয়ার্ডগুলো হলো: ৬, ৭, ১০, ১১, ১৭, ১৯, ২৪, ২৮, ৩২, ৩৯, ৪৬, ৫২ ও ৫৪।

তিনি আরও জানান, বর্জ্য অপসারণের কার্যক্রম শুরু হওয়ার পর থেকে ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম বিভিন্ন ওয়ার্ড ঘুরে ঘুরে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন করছেন।

অন্যদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, দক্ষিণ সিটির ১০ (১ম), ৫৩ (২য়), ৩৮ (৩য়), ৪১, ৩৭ নম্বর ওয়ার্ড হতে শতভাগ কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হয়েছে।

কোথাও বর্জ্য পড়ে থাকতে দেখলে দক্ষিণ সিটির কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষের ০১৭০৯৯০০৮৮৮ ও ০২২২৩৩৮৬০১৪ নম্বরে ফোন করে জানানোর অনুরোধ করা হয়েছে।

-বাবু/এ.এস





  বিষয়:   ডিএনসিসি 



Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy