অনুমতি ছাড়া হজ করতে গিয়ে সৌদি আরবে ১৭ হাজার গ্রেফতার

বুলেটিন নিউজ ডেস্ক

ধর্ম

অনুমতি ছাড়া হজ পালনের চেষ্টা করায় ১৭ হাজার হজযাত্রীকে গ্রেফতার করেছে সৌদি আরবের নিরাপত্তা বাহিনী। যাদের মধ্যে ৯

2023-07-02T16:59:20+00:00
2023-07-02T16:59:20+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
অনুমতি ছাড়া হজ করতে গিয়ে সৌদি আরবে ১৭ হাজার গ্রেফতার
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ২ জুলাই, ২০২৩, ৪:৫৯ পিএম   (ভিজিট : ১৭৮)
X


অনুমতি ছাড়া হজ পালনের চেষ্টা করায় ১৭ হাজার হজযাত্রীকে গ্রেফতার করেছে সৌদি আরবের নিরাপত্তা বাহিনী। যাদের মধ্যে ৯ হাজার ৫০৯ জন রেসিডেন্সি, ওয়ার্ক এবং বর্ডার সিকিউরিটি রেগুলেশন লঙ্ঘনকারী।

রোববার ২ জুলাই সৌদি প্রেস এজেন্সি সূত্রে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ মাধ্যম আরব নিউজ এই তথ্য জানায়।

এতে বলা হয়, জননিরাপত্তা বিভাগের পরিচালক এবং হজ নিরাপত্তা কমিটির প্রধান লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আল-বাসামি বলেন, মোট ১৭ হাজার ৬১৫ জনকে গ্রেফতার করা হয়। এতে রাজ্যের বিভিন্ন অঞ্চলের ১০৫টি ভুয়া হজ ক্যাম্পেইনের সংগঠকও রয়েছে। তাদের সবাইকে আদলতে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, এবার হজের অনুমতি নেই এমন দু’লাখ দু’হাজার ৬৯৫ জনকে মক্কার প্রবেশ পয়েন্ট থেকেই ফেরত পাঠানো হয়েছে। এছাড়া মক্কা ও পবিত্র স্থানগুলোতে প্রবেশের লাইসেন্স নেই এমন এক লাখ ২৮ হাজার ৯৯৯টি যানবাহনকে ফেরত পাঠানো হয়েছে।

এছাড়াও হজের অনুমতি না থাকা যাত্রীদের পরিবহনকারী গাড়িচালকদের ৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, হজ নিরাপত্তা বাহিনী উচ্চ দক্ষতা ও পেশাদারিত্বের সাথে নিরাপত্তা ও সাংগঠনিক পরিকল্পনা বাস্তবায়ন করেছে।

-বাবু/এ.এস





  বিষয়:   সৌদি আরব 



Loading...
Loading...


ধর্ম এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy