কালিহাতীতে ট্রাক সিএনজির সংঘর্ষে ২ জন নিহত

সোহেল রানা, কালিহাতী (টাঙ্গাইল)

সারাবাংলা

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক সিএনজি’র সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয় ৭ জন। মঙ্গলবার (১১ জুলাই)

2023-07-11T16:48:47+00:00
2023-07-11T16:50:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কালিহাতীতে ট্রাক সিএনজির সংঘর্ষে ২ জন নিহত
সোহেল রানা, কালিহাতী (টাঙ্গাইল)
প্রকাশ: মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩, ৪:৪৮ পিএম  আপডেট: ১১.০৭.২০২৩ ৪:৫০ পিএম  (ভিজিট : ২৮০)
X

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক সিএনজি’র সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়  ৭ জন। মঙ্গলবার (১১ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার নগরবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

এ ব্যাপারে কালিহাতী থানার এসআই মিন্টু ঘোষ ও টাঙ্গাইল জেনারেল হাসপাতালের দায়িত্বরত ট্রাফিক বক্সের এএসআই আতিকুর রহমান বলেন, ভূঞাপুর দিক থেকে ছেড়ে আসা ইট বোঝাই একটি ট্রাক টাঙ্গাইলের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে ট্রাকটি উপজেলার নগরবাড়ি এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে এলেঙ্গা থেকে ছেড়া আসা ভূঞাপুরগামী একটি সিএনজির সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে কমপক্ষে ট্রাক ও সিএনজি’র ৯ জন আহত হয়। 

পরে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy