নড়াইলে রোগীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ

জান্নাতুল বিশ্বাস, নড়াইল

সারাবাংলা

নড়াইলে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ

2023-09-24T17:56:06+00:00
2023-09-24T17:56:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নড়াইলে রোগীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ
জান্নাতুল বিশ্বাস, নড়াইল
প্রকাশ: রোববার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩, ৫:৫৬ পিএম   (ভিজিট : ৩৬০)
X


নড়াইলে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

রবিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সমাজসেবা কার্যালয় নড়াইলের আয়োজনে সদর উপজেলার ৭১ জন রোগীর মাঝে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ৩৫ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।

মাশরাফী বিন মোর্ত্তজা

মাশরাফী বিন মোর্ত্তজা


চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা।

নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীর সভাপতিত্বে আরোও উপস্থিত ছিলেন নড়াইল সিভিল সার্জন ডা: সাজেদা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শ্বাশতী শীল, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রতন কুমার হালদার, সদর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারসহ সরকারি কর্মকর্তা ও উপকারভোগীরা।

বাবু/এ.এস





  বিষয়:   চেক বিতরণ 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy