নাটোরে জামায়াতসহ বিএনপির ৩৩ নেতা-কর্মী আটক

নাটোর প্রতিনিধি

সারাবাংলা

নাটোরে নাশকতার চেষ্টাসহ এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার অভিযোগে এক জামায়াত নেতাসহ বিএনপির ৩৩ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।

2023-10-29T14:35:34+00:00
2023-10-29T14:35:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নাটোরে জামায়াতসহ বিএনপির ৩৩ নেতা-কর্মী আটক
নাটোর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৯ অক্টোবর, ২০২৩, ২:৩৫ পিএম   (ভিজিট : ১৬৮)
X

নাটোরে নাশকতার চেষ্টাসহ এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার অভিযোগে এক জামায়াত নেতাসহ বিএনপির ৩৩ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার (২৮ অক্টোবর) দিনগত রাতে জেলার সাতটি থানা এলাকায় পুলিশ ও গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে জেলা কারাগারে পাঠানো হচ্ছে। 

নাটোর জেলা পুলিশ সুত্র জানায়, গত রাতে অভিযান চালিয়ে লালপুর থানায় ৮ জনকে আটক করা হয়। এরমধ্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পুু, লালপুর থানা যুবদলের আহবায়ক আব্দুস সালাম, লালপুর থানা ছাত্রদলের আহবায়ক রায়হান কবির সুইট, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক রুবেল রয়েছে।

সিংড়ায় পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক কাউন্সিলর মহিদুল ইসলাম, সুকাশ ইউনিয়ন বিএনপির সভাপতি আকতারুজ্জামান বাবুলসহ ৫ বিএনপি নেতা-কর্মীকে আটক করা হয়েছে। গুরুদাসপুরে ধারাবারিষা ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান হেনা ও ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল গণি সহ ৩ জনকে আটক করা হয়েছে। এছাড়া বড়াইগ্রাম থানায় বিএনপির ৬  নেতাকর্মী, বাগাতিপাড়ায় ৪ জন, সদর থানায় ৩ জন ও নলডাঙ্গা থানায় ৪ জনকে আটক করা হয়েছে।

নাটোরের পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম পিপিএম এই তথ্য নিশ্চিত করেছেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy