পি‌রোজপু‌রে ইভটিজিংয়ের দায়ে কারাদণ্ড

পিরোজপুর প্রতিনিধি

সারাবাংলা

পিরোজপুরের কাউখালীতে ইভটিজিং এর দায়ে একজন‌কে ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। রবিবার বিকেলে নির্বাহী ম্যাজিষ্টেট ও কাউখালী

2023-10-29T21:00:14+00:00
2023-10-29T21:00:14+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
পি‌রোজপু‌রে ইভটিজিংয়ের দায়ে কারাদণ্ড
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৯ অক্টোবর, ২০২৩, ৯:০০ পিএম   (ভিজিট : ২০৮)
X

পিরোজপুরের কাউখালীতে ইভটিজিং এর দায়ে একজন‌কে ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। রবিবার বিকেলে নির্বাহী ম্যাজিষ্টেট ও কাউখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বায়েজিদুর রহমান ভ্রাম্যমান আদালতের মাধ‌্যমে এ দন্ডা‌দেশ দেন।

জানা গে‌ছে, উপজেলার জয়কুল (বড় বিড়ালজুরী) গ্রামের মৃত: মোবাশ্বের হাওলাদারের পুত্র অটোচালক রুহুল আমিন দুলাল (৬০) দীর্ঘদিন যাবৎ একই এলাকার ছোট ছোট মেয়ে ও গৃহবধুদের ইভটিজিং, কুপ্রস্তাব ও উত্যক্ত করে আসছে। 

এ বিষ‌য়ে এলাকার কয়েকজন নারীর অভিযোগের ভিত্তিতে রবিবার বিকেলে কাউখালী থানা পু‌লিশ রুহুল আ‌মিন দুলাল‌কে গ্রেফতার করে ভ্রাম্যমান আদালতে হাজির করে।

কাউখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম‌্যা‌জি‌ষ্ট্রেট ভ্রাম‌্যমান আদালত ব‌সি‌য়ে দন্ডবিধির ১৮৬০ এর ৫০৯ ধারায় দুলাল‌কে ৬ মাসের কারাদন্ড প্রদান করেন।

কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy