কমলগঞ্জে জব্দকৃত অবৈধ নাসির বিড়ি ধ্বংস

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

সারাবাংলা

কমলগঞ্জ উপজেলার শমশেরনগর পুলিশ ফাঁড়ি কর্তৃক জব্দকৃত অবৈধ ভারতীয় ১ লক্ষ ৩৮ হাজার নাসির বিড়ি আগুনে পুড়িয়ে ধ্বংস

2023-11-07T14:48:42+00:00
2023-11-07T19:24:09+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
কমলগঞ্জে জব্দকৃত অবৈধ নাসির বিড়ি ধ্বংস
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩, ২:৪৮ পিএম  আপডেট: ০৭.১১.২০২৩ ৭:২৪ পিএম  (ভিজিট : ২০৭)
X

কমলগঞ্জ উপজেলার শমশেরনগর পুলিশ ফাঁড়ি কর্তৃক জব্দকৃত অবৈধ ভারতীয় ১ লক্ষ ৩৮ হাজার নাসির বিড়ি আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। আদালতের নির্দেশে ৭ নভেম্বর মঙ্গলবার দুপুরে শমশেরনগর পুলিশ ফাঁড়ি প্রাঙ্গনে জব্দকৃত এসব বিড়ি পুড়িয়ে ধ্বংস করা হয়। 

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৩ সেপ্টেম্বর শমশেরনগর-কুলাউড়া সড়কের সরিষতলা এলাকা থেকে প্রাইভেট কার সহ ভারতীয় অবৈধ ১ লক্ষ ৩৮ হাজার নাসির বিড়ি আটক করা হয়। এঘটনায় পুলিশ মামলা দায়ের করে জব্দকৃত বিড়ি ধ্বংসের জন্য আদালতে আবেদন করা হয়। পরবর্তীতে আদালতের নির্দেশে মঙ্গলবার কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রইস আল রেজওয়ান এর উপস্থিতিতে এসব বিড়ি ধ্বংস করা হয়। 

এ ব্যাপারে শমশেরনগর পুলিশ ফাড়ির ইনচার্জ ওসি (নিরস্ত্র) শামীম আকনজি সত্যতা নিশ্চিত করে বলেন, এক হাজার পিস আলামত রেখে অবশিষ্ট ১ লক্ষ ৩৭ হাজার ভারতীয় অবৈধ নাসির বিড়ি আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy