তিনদিনের ছুটিতে আখাউড়া স্থলবন্দর

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আখাউড়া স্থল বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম তিনদিন বন্ধ ঘোষণা করা হয়েছে।আগামী ৬ জানুয়ারি শনিবার

2024-01-05T15:01:07+00:00
2024-02-11T19:56:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
তিনদিনের ছুটিতে আখাউড়া স্থলবন্দর
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৫ জানুয়ারি, ২০২৪, ৩:০১ পিএম  আপডেট: ১১.০২.২০২৪ ৭:৫৬ পিএম  (ভিজিট : ১৪৮)
X

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আখাউড়া স্থল বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম তিনদিন বন্ধ ঘোষণা করা হয়েছে।

আগামী ৬ জানুয়ারি শনিবার থেকে ৮ জানুয়ারি সোমবার পর্যন্ত এ বন্দর দিয়ে সকল প্রকার আমদানি- রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ৯ জানুয়ারি মঙ্গলবার থেকে যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে। তবে এ সময় পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

আখাউড়া স্থল বন্দরের আমদানি-রপ্তানিকারক ও সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন বৃহস্পতিবার বিকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

আখাউড়া চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ হাসান আহমেদ ভুঁইয়া জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

এ ব্যাপারে জানতে চাইলে স্থল বন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, ব্যবসায়ী সংগঠনের সঙ্গে পরামর্শ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এ বন্দর দিয়ে তিনদিন আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৯ জানুয়ারি মঙ্গলবার থেকে যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy