আওয়ামী লীগ প্রার্থীর কর্মীর গায়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

খুলনা-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এস এম কামাল হোসেনের নির্বাচনী প্রচারণা ক্যাম্পের পাহারাদার হাসান ফারাজীর গায়ে কেরোসিন

2024-01-05T15:02:28+00:00
2024-01-05T15:02:28+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আওয়ামী লীগ প্রার্থীর কর্মীর গায়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
খুলনা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৫ জানুয়ারি, ২০২৪, ৩:০২ পিএম   (ভিজিট : ১৮৮)
X

খুলনা-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এস এম কামাল হোসেনের নির্বাচনী প্রচারণা ক্যাম্পের পাহারাদার হাসান ফারাজীর গায়ে কেরোসিন দিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে যোগীপোল এলাকায় এ ঘটনা ঘটে। হাসান ফারাজী যোগীপোল এলাকার সোহরাব ফারাজীর ছেলে।

খানজাহান আলী থানার ওসি মো. মমতাজুল হক জানান, বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে যোগীপোল এলাকায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এস এম কামাল হোসেনের নির্বাচনী ক্যাম্পের পাহারাদার হাসান ফারাজীর গায়ে ২/৩ জন দুর্বৃত্ত কেরোসিন ছুঁড়ে মারে। এরপর তারা আগুন ধরিয়ে দেয়। আগুনে হাসান ফারাজীর ঘাড়ের দুই পাশে কিছু অংশ পুড়ে যায়। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি আরও জানান, এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

আওয়ামী লীগ প্রার্থী এস এম কামাল হোসেন বলেন, বিএনপি-জামায়াতের দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে তিনি ধারণা করছেন।

 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy