গৌরীপুর উপজেলার সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা হিরণ গ্রেফতার

ময়মনসিংহ ব্যুরো

সারাবাংলা

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা বিএনপির আহবায়ক আহম্মদ তায়েবুর রহমান হিরণকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। তার বিরুদ্ধে

2024-01-06T16:57:05+00:00
2024-01-06T16:57:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গৌরীপুর উপজেলার সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা হিরণ গ্রেফতার
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: শনিবার, ৬ জানুয়ারি, ২০২৪, ৪:৫৭ পিএম   (ভিজিট : ২৪৯৫)
X

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা বিএনপির আহবায়ক আহম্মদ তায়েবুর রহমান হিরণকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। তার বিরুদ্ধে শতাধিক মামলা রয়েছে বলে র‌্যাব জানিয়েছে।

শুক্রবার রাতে জেলার গৌরীপুর উপজেলার  গৌরীপুর বাজারে নির্বাচন বর্জনের আহ্বান সম্বলিত লিফলেট বিতরণের সময় তাকে গ্রেফতার করে র‌্যাব সদস্যরা।

শনিবার ময়মনসিংহের র‌্যাব-১৪’র কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল, জনমনে আতঙ্ক সৃষ্টি ও ভোটার উপস্থিতি কমানোর উদ্দেশ্যে জনমত তৈরির লক্ষ্যে আহম্মদ তায়েবুর রহমান হিরণ শুক্রবার সন্ধ্যায় গৌরীপুর উত্তর বাজার এলাকায় লিফলেট বিতরণ করছিলেন। এমন খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এবিষয়ে ময়মসসিংহ র‌্যাব-১৪'র উপ-পরিচালক অপারেশনস্ অফিসার মো. আনোয়ার হোসেন বলেন, গ্রেফতারকৃত হিরণকে জেলার গৌরীপুর থানায় হস্তান্তর করা হয়েছে। থানা পুলিশ আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠিয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy