শেখ হাসিনার ধানমন্ডির কার্যালয়ে আন্দোলনকারীদের হামলা

    
শনিবার ২৪ জানুয়ারি ২০২৬ ১১ মাঘ ১৪৩২
শনিবার ২৪ জানুয়ারি ২০২৬
শেখ হাসিনার ধানমন্ডির কার্যালয়ে আন্দোলনকারীদের হামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪, ১:২০ PM আপডেট: ১৮.০৭.২০২৪ ১:৪১ PM (Visit: 233)

আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।

আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর ১২টার দিকে ধানমন্ডি ৩/এ তে এ ঘটনা ঘটে। সড়কের ৫১ নং বাসাটি আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়।

হামলার সময় কার্যালয়ের ভেতরে সংবাদ সম্মেলন করছিলেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১২টার দিকে এক ঝাঁক কিশোর লাঠিসোঠা হাতে নিয়ে আওয়ামী লীগের কার্যালয়ে হামলা করে। 

এ সময় কার্যালয়ে বাইরে আগে থেকে অবস্থানরত ক্ষমতাসীন দলের কর্মীরা তাদের প্রতিহত করে। দায়িত্বরত পুলিশ সদস্যরাও এ সময় হামলাকারীদের ওপর চড়াও হন।

হামলা করতে আসা ৪ থেকে ৫ জন আওয়ামী লীগ নেতাকর্মীদের পাল্টা হামলায় আহত হয়ে ফিরে গেছেন। ঘটনার কিছুক্ষণ পর আশপাশে থাকা দলীয় নেতাকর্মীরা কার্যালয় এলাকায় আসেন এবং সম্মিলিত মিছিল করেন। 

এ সময় হামলাকারীরা ধানমন্ডি ৩/এ থেকে ১৫ নং সড়কের মুখে চলে যান।







  সর্বশেষ সংবাদ  


  সর্বাধিক পঠিত  


এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৮৪১০১১৯৪৭, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy