ফরিদপুরে জেলা আওয়ামী লীগের উদ্যোগে মন্ত্রী আব্দুর রহমানকে সংবর্ধনা

ফরিদপুর প্রতিনিধি

সারাবাংলা

ফরিদপুর-০১ আসনের সংসদ সদস্য আব্দুর রহমানকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী করায় ফরিদপুর জেলা

2024-01-21T14:09:49+00:00
2024-01-21T14:09:49+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ফরিদপুরে জেলা আওয়ামী লীগের উদ্যোগে মন্ত্রী আব্দুর রহমানকে সংবর্ধনা
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২১ জানুয়ারি, ২০২৪, ২:০৯ পিএম   (ভিজিট : ১১৩)
X

ফরিদপুর-০১ আসনের  সংসদ সদস্য  আব্দুর রহমানকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী করায় ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে আব্দুর রহমানকে  সংবর্ধনা দেওয়া হয়েছে।

 ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের  সভাপতিত্বে আজ শনিবার (২০ জানুয়ারী)  বিকেল ৩ টার দিকে শহরের আলিপুর মোড়ে  এ গণ সংবর্ধনা দেওয়া হয়।

এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‌ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের  মন্ত্রী আব্দুর রহমান, অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন ‌  ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ, সহ সভাপতি শ্যামল ব্যানার্জী, সহ-সভাপতি সাইফুজ্জামান চৌধুরী জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক অমিতাভ বোস, দপ্তর সম্পাদক আলী আশরাফ পিয়ার , জেলা শ্রমিকলীগের সভাপতি গোলাম নাছির সহ ফরিদপুর জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গণ সংবর্ধনায় বক্তারা বলেন যে, আওয়ামীলীগ সরকারের বিরুদ্ধে দেশী- বিদেশি ষড়যন্ত্র চলমান রয়েছে। আমাদের নিজেদের মধ্যে মতানৈক্য দূর করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। বক্তারা  নেতৃবৃন্দকে সকল অনৈতিক কর্মকান্ড থেকে  বিরত থাকার  আহবান জানান। বক্তারা সকল  স্তরের নেতৃবৃন্দকে ভেদাভেদ ভূলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।

এর আগে সমাবেশ সফল করতে বিভিন্ন স্থান থেকে একাধিক মিছিল সমাবেশ স্থলে এসে উপস্থিত হয়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy