ইবিতে তিন শিক্ষার্থীকে মারধর করে জখমের অভিযোগ

ইবি প্রতিনিধি

সারাবাংলা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে মারধর করে জখমের অভিযোগ উঠেছে। রোববার (২১ জানুয়ারী) দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের ঝালচত্ত্বরে এ

2024-01-21T16:37:55+00:00
2024-01-21T16:37:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইবিতে তিন শিক্ষার্থীকে মারধর করে জখমের অভিযোগ
ইবি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২১ জানুয়ারি, ২০২৪, ৪:৩৭ পিএম   (ভিজিট : ১০৩)
X

ইসলামী বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে মারধর করে জখমের অভিযোগ উঠেছে। রোববার (২১ জানুয়ারী) দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের ঝালচত্ত্বরে এ ঘটনা ঘটে বলে জানা যায়। পরে বেলা ৩ টার দিকে বিষয়টির সুষ্ঠু তদন্ত ও বিচার চেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর আবেদন করেছে আহত শিক্ষার্থীরা। 

এ ঘটনায় আহত শিক্ষার্থীরা হলেন, সমাজকল্যাণ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের  রিয়াজ হোসেন, মাহমুদ হাসান উৎস এবং বাদশা হোসেন। 

অভিযুক্ত শিক্ষার্থীরা হলেন, সমাজকল্যাণ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মাঝারুল ইসলাম নাঈম, মারুফ আহম্মেদ, ইংরেজি ২০২০-২০ বিভাগের মাসুদ,  বাংলা বিভাগের তৌহিদ তালুকদার, আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের আহম্মেদ নিশান,  ফলিত পুষ্টি ও প্রযুক্তি বিভাগের অলিউর ইসলাম। এছাড়াও অজ্ঞাত ১০-২৫ জনের নাম উল্লেখ করেন ভুক্তভোগীরা। 

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন,  'অভিযোগ পেয়েছি। বিষয়টি খোঁজ নিব। অভিযোগ প্রমাণিত হলে কঠিন থেকে কঠিনতম শাস্তি পাবে অপরাধীরা।'





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy