শেরপুরের শিশু শিক্ষার্থীরা শিখছে ট্রাফিক আইন

শেরপুর প্রতিনিধি

সারাবাংলা

শেরপুরের নকলা-নালিতাবাড়ী ট্রাফিক জোনে সচেতনতামূলক ব্যতিক্রমি উদ্যোগে শিশুকাল থেকেই ট্রাফিক আইন সম্পর্কে প্রাথমিক ধারণা পাচ্ছে কোমলমতি শিশু শিক্ষার্থীরা।নকলা-নালিতাবাড়ী

2024-01-23T21:11:21+00:00
2024-01-23T21:11:21+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
শেরপুরের শিশু শিক্ষার্থীরা শিখছে ট্রাফিক আইন
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০২৪, ৯:১১ পিএম   (ভিজিট : ১৮৪)
X

শেরপুরের নকলা-নালিতাবাড়ী ট্রাফিক জোনে সচেতনতামূলক ব্যতিক্রমি উদ্যোগে শিশুকাল থেকেই ট্রাফিক আইন সম্পর্কে প্রাথমিক ধারণা পাচ্ছে কোমলমতি শিশু শিক্ষার্থীরা।

নকলা-নালিতাবাড়ী ট্রাফিক জোনের নিয়মিত কাজের অংশ হিসেবে আজ মঙ্গলবার দিনব্যাপী উপজেলার গৌড়দ্বার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিলনায়তনে সকল শিক্ষার্থীদের একত্র করে ট্রাফিক আইন সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়ার পাশাপাশি ট্রাফিক সিগন্যাল ও ট্রাফিক চিহ্নগুলো প্রজেক্টরের মাধ্যমে শিক্ষার্থীদের দেখিয়ে এসবের গুরুত্ব ও কাজ বুঝিয়ে দেওয়া হয়।

এরপর শিক্ষার্থীদের বিদ্যালয়ের পাশ দিয়ে যাওয়া শেরপুর-ময়মনসিংহ মহাসড়কে সরেজমিনে নিয়ে  জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পারাপারের নিয়মাবলি শিক্ষা দেওয়া হয়। একইসঙ্গে জেব্রা ক্রসিং না থাকলে কিভাবে রাস্তা পারাপার হতে হবে সরেজমিনে তাও শিক্ষা দেওয়া হয়।

ভারপ্রাপ্ত ট্রাফিক ইন্সপেক্টর সালমান খান রাজনের নেতৃত্বে এই সচেতনতামূলক কাজে এসআই আতিকুর রহমান ও কনস্টেবল মোফাজ্জল খান সহযোগিতা করেন।

সালমান খান রাজন জানান, প্রাথমিক বিদ্যালয়ের পাঠ্য বইয়ের সিলেবাসে ট্রাফিক আইন সম্পর্কে ধারণা দেওয়া আছে। তবে ডিআইজি ও শেরপুর জেলা পুলিশ সুপারের নির্দেশক্রমে সচেতনতামূলক এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

পর্যায়ক্রমে নকলা ও নালিতাবাড়ী উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নকলা-নালিতাবাড়ী ট্রাফিক  জোনের উদ্যোগে শিক্ষার্থীদের ট্রাফিক আইন সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়ার পাশাপাশি ট্রাফিক সিগন্যাল ও ট্রাফিক চিহ্নগুলো প্রজেক্টরের মাধ্যমে শিক্ষার্থীদের দেখানো হবে।

একইসঙ্গে এসবের গুরুত্ব ও কাজ বুঝিয়ে দেওয়া হবে। এছাড়া শিক্ষার্থীদের সরেজমিনে নিয়ে জেব্রা ক্রসিং দিয়ে ও জেব্রা ক্রসিং ছাড়া রাস্তা পারাপারের নিয়মাবলি শিক্ষা দেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন জানান, বাংলাদেশ পুলিশের প্রসংশনীয় উদ্যোগগুলোর মধ্যে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ট্রাফিক আইন সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়া। ট্রাফিক সিগন্যাল ও ট্রাফিক চিহ্নগুলোর সঙ্গে পরিচয় করিয়ে  দেওয়ার পাশাপাশি এসবের কাজ সম্পর্কে ধারণা দেওয়া, সরেজমিনে রাস্তা পারাপারের নিয়মাবলি শিক্ষা দেওয়া নিঃসন্দেহে মহৎ উদ্যোগ। এতে করে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর প্রাণ হারানোর ঝুঁকি অনেকটাই কমবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy