আবারো গ্রেফতার ভুয়া মিজান: কখনও সরকারি কর্মকর্তা, কখনও সাংবাদিক

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

তিনি কখনো সরকারী কর্মকর্তা, কখনো ম্যাজিস্ট্রেটের সহকারী আবার কখনো কখনো নাম সর্বস্ব গণমাধ্যমের সাংবাদিক৷ এসব পরিচয় দিয়ে চট্টগ্রামের

2024-01-25T15:52:38+00:00
2024-01-25T16:22:46+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আবারো গ্রেফতার ভুয়া মিজান: কখনও সরকারি কর্মকর্তা, কখনও সাংবাদিক
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪, ৩:৫২ পিএম  আপডেট: ২৫.০১.২০২৪ ৪:২২ পিএম  (ভিজিট : ১২০৩)
X

তিনি কখনো সরকারী কর্মকর্তা, কখনো ম্যাজিস্ট্রেটের সহকারী আবার কখনো কখনো নাম সর্বস্ব গণমাধ্যমের সাংবাদিক৷ এসব পরিচয় দিয়ে চট্টগ্রামের চট্টগ্রামের সাতকানিয়া এলাকায় বিভিন্ন সময়ে চাঁদাবাজি এবং দস্যুতাসহ সাধারণ মানুষকে হুমকি দিয়ে আধিপত্য বিস্তার করে আসছে মিজান উল্লাহ সমরকন্দি প্রকাশ ভুয়া মিজান৷ একাধিকবার গ্রেফতারও হয়েছিলেন৷ তবুও ভুয়া পরিচয় দিয়ে অপকর্ম থেকে সরানো যায়নি মিজানকে৷ 

সর্বশেষ নগরীর পাঁচলাইশ থানার একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়েও ভুয়া মিজান চালিয়ে যাচ্ছিলেন নানা অপকর্ম৷ অবশেষে র‍্যাব-৭ এর হাতে গ্রেফতার হলেন সাতকানিয়া পুরা নগর এলাকার মাওলানা ফরিদুল আলম সমরকন্দি @ ফরদি মৌলভীর সন্তান এস এম মিজান উল্লাহ সমরকন্দি (৩৮)।  

বুধবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় র‌্যাব-৭, চট্টগ্রাম বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে  চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী এলাকা থেকে মিজানকে গ্রেফতার করে৷

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বাংলাদেশ বুলেটিনকে বলেন, গ্রেফতার মিজানের বিরুদ্ধে চট্টগ্রামের আকবরশাহ, পতেঙ্গা, পাঁচলাইশ এবং সাতকানিয়া থানায় আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধসহ, প্রতারণা, হুমকি, চাঁদাবাজি এবং দস্যুতা সংক্রান্তে ৫টি মামলার তথ্য পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিজান জানিয়েছেন, মামলায় ওয়ারেন্ট জারি হওয়ার পর থেকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার এড়াতে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে আত্মগোপন করে বসবাস করে আসছিল। গ্রেফতারকৃত আসামিকে ইতিমধ্যে চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy