বাড়ি থেকে ডেকে নিয়ে প্রবাস ফেরত যুবককে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পারিবারিক বিরোধের জেরে আল আমিন (৩৮) নামের এক প্রবাস ফেরত যুবককে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে তারই

2024-01-26T20:03:04+00:00
2024-01-26T20:03:04+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বাড়ি থেকে ডেকে নিয়ে প্রবাস ফেরত যুবককে কুপিয়ে হত্যা
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৬ জানুয়ারি, ২০২৪, ৮:০৩ পিএম   (ভিজিট : ৪৮০)
X

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পারিবারিক বিরোধের জেরে আল আমিন (৩৮) নামের এক প্রবাস ফেরত যুবককে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে তারই চাচাতো ভাই সুজন ও তার সহযোগীরা।

নিহত আল আমিন সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের ভিটিকান্দি এলাকার ইসমাইল মিয়ার ছেলে। সে এক পুত্র সন্তানের পিতা ও তার স্ত্রী ৪ মাসের অন্তঃসত্ত্বা।

নিহতের স্বজনরা জানান,  বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে আল আমিনকে তার চাচাতো ভাই সুজন বাড়ী থেকে ডেকে নিয়ে যায়। তারপর রাত হয়ে গেলেও তারা বাড়ীতে ফিরে আসেনি এবং দু’জনের মোবাইল বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে সুজন একা বাড়ি ফিরলে আল আমিনের কথা জিজ্ঞেস করলে সে উল্টাপাল্টা উত্তর দেয়। সুজনের কথায় সন্দেহ হলে কৌশলে তাকে সোনারগাঁও থানায় নিয়ে জিজ্ঞাসাবাদের কথা বলে আটক করা হয়।

পরবর্তীতে মোবাইল নাম্বারের সর্বশেষ লোকেশন ট্র্যাকিং করে শুক্রবার বেলা সাড়ে ১২টায় পাশ্ববর্তি মেঘনা উপজেলার চালিভাঙ্গা এলাকার নির্জন বালুর মাঠ থেকে আল আমিনের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামরুজ্জামান জানান, আল আমিন নামের যুবককে হত্যার অভিযোগে সুজন নামের এক যুবককে আটক করা হয়েছে। মেঘনা থানা পুলিশ লাশ উদ্ধার করে আমাদের কাছে হস্তান্তর করবে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy