সাভারে ট্রাক চাপায় যুবক নিহত

সাভার (ঢাকা) প্রতিনিধি

সারাবাংলা

সাভারের হেমায়েতপুরে ইটবোঝাই ট্রাকের চাপায় অজ্ঞাতনামা এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা

2024-01-28T15:57:08+00:00
2024-01-28T15:57:08+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সাভারে ট্রাক চাপায় যুবক নিহত
সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৮ জানুয়ারি, ২০২৪, ৩:৫৭ পিএম   (ভিজিট : ১৪২)
X

সাভারের হেমায়েতপুরে ইটবোঝাই ট্রাকের চাপায় অজ্ঞাতনামা এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে।

শনিবার (২৭ জানুয়ারি) রাত ১০ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকার চলন্তিকা হাউজিং এর সামনে আরিচাগামী লেনে এই দুর্ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে নিহত যুবকের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। তবে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

সাভার হাইওয়ে থানা পুলিশ জানায়, হেমায়েতপুরের জয়নাবাড়ির চলন্তিকা হাউজিং এর সামনে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি ইটবোঝাই ট্রাক ওই যুবককে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে ইটবোঝাই ট্রাক রেখে পালিয়ে যায় চালক। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ট্রাকটি জব্দ করে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সাভার হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জিল্লু বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরিচয় শনাক্ত করা হলে পরিবারের সদস্যদের খবর দেওয়া হবে। তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy