ডিমলায় নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

সারাবাংলা

নীলফামারী-১ আসন থেকে পরপর ৩য় বার নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: আফতাব উদ্দিন সরকারকে গণসংবর্ধনা দেওয়া

2024-01-28T17:51:13+00:00
2024-01-28T17:51:13+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ডিমলায় নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৮ জানুয়ারি, ২০২৪, ৫:৫১ পিএম   (ভিজিট : ৪৪৬)
X

নীলফামারী-১ আসন থেকে পরপর ৩য় বার নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: আফতাব উদ্দিন সরকারকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।

রবিবার (২৮ জানুয়ারি) বিকেলে ডিমলা উপজেলার সকল স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে ডিমলা বিজয় চত্ত্বরে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে জনতা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো: আব্দুল লতিফ খানের সভাপতিত্বে ও সংবর্ধনা আয়োজন কমিটির সদস্য সচিব প্রধান শিক্ষক মো: লুৎফর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ আসনের নির্বাচিত সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: আফতাব উদ্দিন সরকার।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়, ইউএনও মো: নুর-ই-আলম সিদ্দিকী, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টুু, ডিমলা থানার ওসি দেবাশীষ রায়, জেলা পরিষদের সদস্য মো: ফেরদৌস পারভেজ, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এএইচএম ফিরোজ সহ উপজেলার রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দ, প্রশাসনের বিভিন্ন ব্যক্তিসহ নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরেন এবং সবসময় জনসাধারণের পাশে থাকবেন বলে জানান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy