মরা মুরগি বিক্রি করায় পঞ্চাশ হাজার টাকা জরিমানা

পিরোজপুর প্রতিনিধি

সারাবাংলা

পিরোজপুরের মঠবাড়িয়ায় মরা মুরগি বিক্রির দায়ে গোলাম মোস্তফা (৩০) নামের এক ব্যাবসায়ীকে ৬ মাসের করাদন্ড ও ৫০ হাজার

2024-01-29T18:33:50+00:00
2024-01-29T18:33:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মরা মুরগি বিক্রি করায় পঞ্চাশ হাজার টাকা জরিমানা
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৯ জানুয়ারি, ২০২৪, ৬:৩৩ পিএম   (ভিজিট : ১৯৪)
X

পিরোজপুরের মঠবাড়িয়ায় মরা মুরগি বিক্রির দায়ে গোলাম মোস্তফা (৩০) নামের এক ব্যাবসায়ীকে ৬ মাসের করাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। 

সোমবার দুপুর তিনটার দিকে উপজেলা নির্বহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল কইয়ূম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ কারাদন্ড ও জরিমানার আদেশ দেশ। পরে মরা মুরগিগুলো মাটির নিচে চাপা দেওয়া হয়। অভিযুক্ত মোস্তফা উপজেলার আন্ধার মানিক মহল্লার হাবিবুর রহমানের ছেলে।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিট্রেট আবদুল কাইয়ূম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের পুরানো মাছ বাজার সংলগ্ন মুরগীর দোকোনে অভিযান চালিয়ে বেশ কিছুু মরা মুরগী জব্দ করা হয়। এসময় অভিযুক্ত ব্যবসায়ি মোস্তফা অপরাধ স্বীকার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারা অনুযায়ী ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৬ মাসের কারাদন্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy