কেন্দুয়ায় ৪ জুয়াড়ি আটক

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোনার কেন্দুয়ায় ১৯০০ টাকাসহ ৪ জুয়াড়িকে আটক করেছে কেন্দুয়া থানাধীন পেমই তদন্ত কেন্দ্রের পুলিশ।স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়,

2024-02-02T14:45:09+00:00
2024-02-02T14:45:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কেন্দুয়ায় ৪ জুয়াড়ি আটক
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২ ফেব্রুয়ারি, ২০২৪, ২:৪৫ পিএম   (ভিজিট : ১৯৪)
X

নেত্রকোনার কেন্দুয়ায় ১৯০০ টাকাসহ ৪ জুয়াড়িকে  আটক করেছে কেন্দুয়া থানাধীন পেমই তদন্ত কেন্দ্রের পুলিশ। 

স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১ ফ্রেবুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার মোজাফরপুর ইউনিয়নের বাদকুড়ি বিল পাড়ের নীচে দেশীয় তাস দিয়ে জুয়া খেলা অবস্থায় হাতে নাতে মোজাফরপুর ইউনিয়নে মোজাফরপুর গ্রামের- মো.শাহ আলম (৩৫) পিতা, আব্দুস সামাদ, মো.সায়েম (৪২)পিতা,  আবুল ফজল, মো.অপু (২৮) পিত, মৃত মতিউর রহমান, মো. সুজন (৩২) পিতা মৃত আব্দুল মজিদ এই ৪ জন জুয়াড়িকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম হিসেবে, তাস, গামছা মোমবাতি, নগদ অর্থ ১৯০০ টাকাসহ কাগজ-কলম জব্দ করা হয়। 

এ ব্যাপারে কেন্দুয়া থানাধীন পেমই তদন্ত কেন্দ্রের সাব ইন্সপেক্টর আব্দুল জলিল ৪ জুয়ারির আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের নেত্রকোনা বিজ্ঞ আদালতে পাঠানোর জন্য আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।  






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy