সিরাজগঞ্জে দলিল লেখকদের পেশাগত দক্ষতাবৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

সিরাজগঞ্জে দলিল লেখকগনের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও নাগরিক সেবা বিষয়ক দিন ব্যাপী অভ্যন্তরিন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার সকাল

2024-02-06T15:27:24+00:00
2024-02-06T15:27:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সিরাজগঞ্জে দলিল লেখকদের পেশাগত দক্ষতাবৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪, ৩:২৭ পিএম   (ভিজিট : ৬১৯)
X

সিরাজগঞ্জে দলিল লেখকগনের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও নাগরিক সেবা বিষয়ক দিন ব্যাপী অভ্যন্তরিন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০ টায়  সদর সাব-রেজিস্ট্রার কার্যালয়ের আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা রেজিস্ট্রার মোহাম্মদ জাহাঙ্গীর আলম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গান্ধাইল সাব-রেজিস্ট্রার মোঃ আসিফ নেওয়াজ।

কোর্স সমন্বয়ক ছিলেন,সিরাজগঞ্জ সদর সাব-রেজিস্ট্রার মোঃ আব্দুর রশিদ মন্ডল।

দলিল লেখকগণ উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, কাগজপত্র যাচাই-বাছাই, সরকারি রাজস্ব কিভাবে বৃদ্ধি করা যায়, জমি ক্রেতা-বিক্রেতারা যাতে রেজিস্ট্রি অফিসে হয়রানির শিকার না হন, সরকারি নিয়ম নীতি মেনে দলিল লেখার কাজ করা এবং দলিল লেখক (সনদ) বিধিমালা ২০১৪ বিষয়ে অবহিত করেন। 

এসময় দলিল লেখক সমিতির সভাপতি  বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোজাম্মেল হক সরকার ও সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল মমিন তারা সহ প্রশিক্ষণে ৮৫ জন নবীন-প্রবীণ দলিল লেখকগণ অংশগ্রহণ করেন।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy