৩ দিনের সফরে কাতার গেলেন সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

তিন দিনের সরকারি সফরে বুধবার কাতারে গেলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। কাতার অলিম্পিক কমিটি ও

2024-02-07T16:41:52+00:00
2024-02-07T16:41:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
৩ দিনের সফরে কাতার গেলেন সেনাপ্রধান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪, ৪:৪১ পিএম   (ভিজিট : ২০৮)
X

তিন দিনের সরকারি সফরে বুধবার কাতারে গেলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। কাতার অলিম্পিক কমিটি ও লোকাল অর্গানাইজিং কমিটির প্রেসিডেন্ট জোয়ান বিন হামাদ আল-থানির আমন্ত্রণে তিনি ওই দেশে গেছেন।

বুধবার (৭ ফেব্রুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্রে এ তথ্য জানা গেছে।

সফরকালে সেনাবাহিনীর প্রধান কাতারে অনুষ্ঠিত ১৮তম এএফসি এশিয়ান কাপ কাতার ২০২৩-এর সেমিফাইনাল ও ফাইনাল খেলা উপভোগ এবং ওয়ার্ল্ড অ্যাকুয়াটিকস চ্যাম্পিয়নশিপ দোহা-২০২৪-এর বিভিন্ন ইভেন্ট পর্যবেক্ষণ করবেন। পাশাপাশি সেনাবাহিনীর প্রধান বিভিন্ন দেশ থেকে আসা প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন।

এ ছাড়া পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। সফর শেষে সেনাবাহিনীর প্রধান আগামী ১১ ফেব্রুয়ারি বাংলাদেশে ফিরবেন।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy