নন্দীগ্রামে সাবেক ইউপি সদস্যসহ আটক ৫

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

সারাবাংলা

বগুড়ার নন্দীগ্রামে পুলিশের অভিযানে ৫ জুয়ারিকে আটক করা হয়েছে। এ সময় জুয়ার আসর থেকে পুলিশ নগদ টাকা সহ

2024-02-14T12:54:46+00:00
2024-02-14T13:08:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নন্দীগ্রামে সাবেক ইউপি সদস্যসহ আটক ৫
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৪, ১২:৫৪ পিএম  আপডেট: ১৪.০২.২০২৪ ১:০৮ পিএম  (ভিজিট : ১৩৫)
X

বগুড়ার নন্দীগ্রামে পুলিশের অভিযানে ৫ জুয়ারিকে আটক করা হয়েছে। এ সময় জুয়ার আসর থেকে পুলিশ নগদ টাকা সহ সরঞ্জামাদি উদ্ধার করে। 

বুধবার (১৪ফেব্রুয়ারি) দুপুরে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আজমগীর হোসাইন আজম এতথ্য নিশ্চিত করেছেন। গত বুধবার রাতে নন্দীগ্রামের ২নং সদর ইউনিয়নের হাটলাল গ্রামে এ অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন- হাটলাল গ্রামের মৃত রইচ উদ্দিনের ছেলে নন্দীগ্রাম সদর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য সাইফুল ইসলাম গোলাপ(৫৩), মকবুল হোসেনের ছেলে গোলাম মোস্তফা (৫১), মৃত মোহম্মাদ আলীর ছেলে ওবাইদুল ইসলাম(৩৫), আব্দুর রশিদের ছেলে জাহিদ হোসেন(২১), ও নাটোর জেলার সিংড়া থানার শুকাস ইউনিয়নের আদখোলা গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে মজিদ(৩৬)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই বিকাশ চক্রবর্তী সঙ্গীয় ফোর্স নিয়ে গত বুধবার রাতে নন্দীগ্রাম ২নং সদর ইউনিয়নের হাটলাল গ্রামে ধাপ পাড়ার জাহাঙ্গীর আলমের মুদি দোকানের সামনে অভিযান চালানো হয়। অভিযানে জুয়াখেলা অবস্থায় সাবেক ইউপি সদস্যসহ ৫জন জুয়াড়িকে আটক করা হয়। 

এ সময় তাদের কাছ থেকে একসেট জুয়া খেলার তাস ও নগদ ১৬ হাজার ৩৬৭ টাকা উদ্ধার করা হয়। এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আজমগীর হোসাইন আজম জানান, জুয়াড়িদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাদের বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy