শ্রী হরচরণ গোসাইর প্রয়াণে ফাইয়াজুল হক রাজু ও সালমা ফাইয়াজের শোক

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি

সারাবাংলা

উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের বিলগাববাড়ি গ্রামের শ্রী শ্রী তারাকান্ত গোস্বামীর আশ্রমের সেবাইত শ্রী হরচরণ গোসাই গত শনিবার (১৭

2024-02-18T18:24:39+00:00
2024-02-18T18:39:51+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
শ্রী হরচরণ গোসাইর প্রয়াণে ফাইয়াজুল হক রাজু ও সালমা ফাইয়াজের শোক
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪, ৬:২৪ পিএম  আপডেট: ১৮.০২.২০২৪ ৬:৩৯ পিএম  (ভিজিট : ৬০৯)
X

উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের বিলগাববাড়ি গ্রামের শ্রী শ্রী তারাকান্ত গোস্বামীর আশ্রমের সেবাইত শ্রী হরচরণ গোসাই গত শনিবার (১৭ ফেব্রুয়ারি) রাত তিনটায় ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭০ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। 

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শেরে বাংলার নাতি ও আওয়ামী লীগ নেতা ফাইয়াজুল হক রাজু এবং তার সহধর্মিণী সালমা ফাইয়াজ। শোকবার্তায় তারা শ্রী হরচরণ গোসাইর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের জন্য সমবেদনা জানান।

এছাড়া এ মৃত্যুতে তার শিষ্যমহলে শোকের ছায়া নেমে এসেছে। তার মরদেহ তারাকান্ত গোস্বামীর আশ্রমেই সমাধিস্থ করা হবে।
প্রসঙ্গত, উজিরপুর-আগৈলঝাড়া-গৌরনদীসহদক্ষিণাঞ্চলের সনাতন ধর্মাবলম্বীদের ধর্মগুরু হিসাবে পরিচিত ছিলেন হরচরণ গোসাই এবং তিনি  তার শিষ্যদের মধ্যে পরম পূজনীয় ও সমাদৃত ছিলেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy