চলন্ত অবস্থায় বিচ্ছিন্ন হয়ে গেলো ট্রেনের তিন বগি

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

ময়মনসিংহে চলন্ত অবস্থায় জামালপুর এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল

2024-02-20T16:27:15+00:00
2024-02-20T16:31:10+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ
চলন্ত অবস্থায় বিচ্ছিন্ন হয়ে গেলো ট্রেনের তিন বগি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৪, ৪:২৭ পিএম  আপডেট: ২০.০২.২০২৪ ৪:৩১ পিএম  (ভিজিট : ১৬৫)
X

ময়মনসিংহে চলন্ত অবস্থায় জামালপুর এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে গফরগাঁও-আওলিয়া নগরের মাঝামাঝি বালিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

ময়মনসিংহ রেলওয়ে স্টেশনমাস্টার নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুর এক্সপ্রেস ট্রেনটি জামালপুরের তারাকান্দির উদ্দেশে ছেড়ে আসে। পথিমধ্যে গফরগাঁও-আওলিয়া নগরের মাঝামাঝি বালিপাড়া এলাকায় আসতেই পেছন থেকে তিনটি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল আপাতত বন্ধ।

নাজমুল হক খান আরও বলেন, অল্প সময়ের মধ্যেই ওই ট্রেনের সঙ্গে পেছনের তিনটি বগি জোড়া লাগিয়ে রওনা দেবে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy