নালিতাবাড়ীর ভারত সীমান্তে গরু-মহিষ উদ্ধার

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

সারাবাংলা

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পাহাড়ি অঞ্চল নয়াবিলের ঢালুকোনা এলাকা থেকে মঙ্গলবার দুপুরে মালিকবিহীন ৭টি গরু মহিষ উদ্ধার করেছে পুলিশ।প্রত্যক্ষদর্শী

2024-02-20T20:19:10+00:00
2024-02-20T20:19:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নালিতাবাড়ীর ভারত সীমান্তে গরু-মহিষ উদ্ধার
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৪, ৮:১৯ পিএম   (ভিজিট : ১৯৯)
X

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পাহাড়ি অঞ্চল নয়াবিলের ঢালুকোনা এলাকা থেকে মঙ্গলবার দুপুরে মালিকবিহীন ৭টি গরু মহিষ উদ্ধার করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা গেছে, ২০ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে ঢালুকোনা পাহাড়ি অঞ্চলের আলবার্ট রেমা এর বাড়ির উত্তর পাশের পাহাড়ের ঢালে কয়েকজন অপরিচিত লোক ৪টি বাচ্চা মহিষ ও ৩টি গরু বেধে রাখে। 

এ সময় এলাকাবাসীর সন্দেহ হলে ওই ব্যক্তিরা গরু-মহিষ ছেড়ে দিয়ে পালিয়ে যায়। পরে গ্রামবাসী ওই গরু-মহিষ গ্রামের রাস্তার পাশের গাছে বেঁধে রাখে। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ৪টি বাচ্চা মহিষ ও ৩টি গরু উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পোড়াগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও প্রত্যক্ষদর্শী বন্দনা চাম্বু গং বলেন, অপরিচিত কিছু লোক এই গরু-মহিষগুলো সকালে বেঁধে রাখে। এ সময় সন্দেহ হলে ছবি করতে চাইলে ওরা পালিয়ে যায়। সন্দেহ করা হচ্ছে পশুগুলো হয়তোবা তারা ভারত থেকে নিয়ে আসতে পারে।

নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ মনিরুল আলম ভুইয়া জানান, বাচ্চা গরু-মহিষগুলো উদ্ধার করা হয়েছে। তবে বাংলাদেশের না ভারতের বুঝা যাচ্ছে না। তদন্ত কাজ অব্যাহত আছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy