শহীদ মিনারে ফুল দেয়া নিয়ে ছাত্রলীগের হাতাহাতি

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে আগে ফুল দেয়াকে কেন্দ্র করে মাদারীপুরের রাজৈরে উপজেলা ছাত্রলীগের দুপক্ষের হাতাহাতির ঘটনা ঘটেছে।

2024-02-21T14:08:57+00:00
2024-02-21T14:08:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শহীদ মিনারে ফুল দেয়া নিয়ে ছাত্রলীগের হাতাহাতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৪, ২:০৮ পিএম   (ভিজিট : ২৯৫)
X

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে আগে ফুল দেয়াকে কেন্দ্র করে মাদারীপুরের রাজৈরে উপজেলা ছাত্রলীগের দুপক্ষের হাতাহাতির ঘটনা ঘটেছে। এই ঘটনার একটি ভিডিও এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে জেলাজুড়ে নানা সমালোচনার সৃষ্টি হয়

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাত ১২টা ৫ মিনিটে উপজেলা চত্বরের কেন্দ্রীয় শহীদ মিনারে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দি আহমেদ মোল্লার অনুসারী রাজৈর উপজেলার ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান মুকিম তার দলীয় নেতাকর্মীদের নিয়ে শহীদ মিনারের বেদীতে ফুল দিতে যান। একই সময় মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খানের অনুসারী রাজৈর পৌর ছাত্রলীগের সভাপতি রবিউল মোল্লা ও তার কর্মী-সমর্থকদের নিয়ে ফুল দিতে শহীদ মিনারের বেদীতে ওঠেন।

এ সময় আগে ফুল দেয়াকে কেন্দ্রে করে জাহিদ হাসান মুকিমের সঙ্গে রবিউল মোল্লার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে দুগ্রুপের মধ্যে হাতাহাতি ও ধাক্কাধাক্কি  হয়। ব্যাপক হট্টোগোল হলে উপস্থিত আশপাশের অন্য লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় শহীদ মিনারের উপস্থিত থাকা থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এমন একটি ভিডিও এরইমধ্যে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে পুরো জেলাজুড়ে চলছে আলোচনা ও সমলোচনা।

শাজাহান খান এমপির অনুসারী মাদারীপুরের রাজৈর পৌর ছাত্রলীগের সভাপতি রবিউল মোল্লা বলেন, ‘আমরা আগে শহীদ মিনারে ফুল দিতে গেলে জাহিদ হাসান মুকিম ও তার লোকজন বাধা দেন। পরে ঘটে হাতাহাতি ও ধাক্কাধাক্কির ঘটনা।’

মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দি আহমেদ মোল্লার অনুসারী রাজৈর উপজেলার ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান মুকিম বলেন, ‘শাজাহান খান এমপির অনুসারীর কিছু লোকজন প্রথমে শহীদ মিনারে আমাদের ফুল দিতে বাধার সৃষ্টি করেন। পরে হট্টোগোল শুরু হলে তাদের সঙ্গে ধাক্কাধাক্কি হয়।’





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy