সোনাগাজীতে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

সারাবাংলা

সোনাগাজীতে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অবৈধভেবে স্কেভেটর দিয়ে মাটি খনন করায় স্কেভেটর চালকের ৫০ হাজার

2024-02-24T18:52:09+00:00
2024-02-24T18:52:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সোনাগাজীতে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪, ৬:৫২ পিএম   (ভিজিট : ১৮৬)
X

সোনাগাজীতে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অবৈধভেবে স্কেভেটর দিয়ে মাটি খনন করায় স্কেভেটর চালকের  ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিস সূত্রে জানা যায়, শনিবার সকালে নবাবপুর ইউনিয়নের নাজিরপুর ফসলি মাঠের প্রায় ১ একর জমিতে অবৈধভাবে স্কেভেটর দিয়ে পাড় বাধতে শুরু করে কতিপয় লোকজন। এমন গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস.এম অনীক চৌধুরী। এসময় স্কেভেটর চালক কে ঘটনা স্থলে পেলে চালকের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

সোনাগাজী মডেল থানার উপ-পরিদর্শক নাজিম উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি টিম, আনসার বাহিনীর সদস্য ও স্থানীয় সংবাদকর্মিগণ উপস্থিত ছিলেন ।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম অনিক চৌধুরী বলেন, ঐস্থানে আর মাটি কাটা হবে না মর্মে মুসলেকা নেয়া হয়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy